আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করতে যাচ্ছে দুদক
- Details
- by ২৪ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির চলমান অনুসন্ধান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অনুসন্ধান চলাকালে আসিফ মাহমুদ বিদেশে চলে যেতে পারেন এবং এতে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে দুদক। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আবেদন করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন অনুসন্ধান-সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। এর মধ্যে দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করে বিলাসবহুল সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের তথ্য অনুসন্ধান করছে সংস্থাটি। এ ছাড়া পর্তুগালে জমি কেনা ও সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ গচ্ছিত রাখার তথ্যও যাচাই করা হচ্ছে।
বিদেশে অর্থ পাচারের পাশাপাশি বিভিন্ন পদে নিয়োগ ও পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগও তদন্তাধীন। অভিযোগ অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগে ৬০ কোটি টাকা এবং ৩৬ জন জেলা প্রশাসক পদায়নে জনপ্রতি ২ থেকে ১০ কোটি টাকা লেনদেন হয়েছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ১০ কোটি, এলজিইডির প্রধান প্রকৌশলী পদে ৫২ কোটি এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদায়নে ৬৫ কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।
স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়া এবং প্রকল্প ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এসব কার্যক্রমে তার বাবা বিল্লাল হোসেন, এপিএস মোয়াজ্জেম হোসেন এবং পিও মাহফুজুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে ঠিকাদার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যুক্ত রয়েছে।
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখপাত্র। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে দাবি করে দুদকের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তিনি। আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, এসব অভিযোগের মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.