সরকারি কর্মকর্তাদের জিপ কেনায় সর্বোচ্চ ব্যয়সীমা ৭৫ লাখ টাকা
- Details
- by ২৪ ডেস্ক
সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য গ্রেডভেদে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা মূল্যের ফুল ইলেকট্রিক ভেহিক্যাল (এফইভি) জিপ বরাদ্দের মূল্যসীমা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। সকল সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও পাবলিক সেক্টর করপোরেশনে কর্মরত কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের ক্ষেত্রে এই আর্থিক সীমা কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় বেতন স্কেলের গ্রেড-২ বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ সর্বোচ্চ ৭৫ লাখ টাকার জিপের সীমা বেঁধে দেওয়া হয়েছে। গ্রেড-৩ বা তার নিচের পদের কর্মকর্তাদের জন্য প্রতিটি জিপের সর্বোচ্চ ক্রয়মূল্য ৫৫ লাখ টাকা এবং সাধারণ কারের ক্ষেত্রে এই বরাদ্দ সর্বোচ্চ ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
উপসচিব থেকে অতিরিক্ত সচিব বা সমমানের পদে কর্মরত যেসব কর্মকর্তা সরকারের সুদমুক্ত ঋণ সুবিধা গ্রহণ করেননি, তারা এই পরিবহন সুবিধার আওতায় আসবেন। চলতি অর্থবছরের বাজেটে সরকারি অর্থায়নে কর্মকর্তাদের জন্য ইভি কেনা বাধ্যতামূলক করা হয়। পরিবেশ সুরক্ষা ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ইভি আমদানির শুল্ককরও কমিয়েছে।
৭৫ লাখ টাকা মূল্যের এফইভির জন্য ন্যূনতম ২০০ কিলোওয়াট মোটর পাওয়ার, ৫৫ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি সক্ষমতা, ৪৩০ কিলোমিটার রেঞ্জ এবং ৮০ কিলোওয়াটের ডিসি ফাস্ট চার্জিংসহ ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি নিশ্চিত করার শর্ত রয়েছে। এছাড়া ৫৫ লাখ টাকার জিপে অন্তত ১৫০ কিলোওয়াট মোটর পাওয়ার ও ৪০০ কিলোমিটার রেঞ্জ এবং কারের ক্ষেত্রে ৯৫ কিলোওয়াট মোটর পাওয়ার ও ৫০ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারিতে ন্যূনতম ৪০০ কিলোমিটার পথ চলার সক্ষমতা থাকতে হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.