আপনি পড়ছেন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার ট্রাইব্যুনাল ৫০০ পৃষ্ঠার এই রায়ের অনুলিপি প্রকাশ করেন। ট্রাইব্যুনালের দেওয়া এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন পক্ষ।

মানবতাবিরোধী অপরাধ: ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায়
হাসানুল হক ইনু

রায়ে ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা মোট আটটি অভিযোগের মধ্যে ছাত্র নির্যাতন ও ষড়যন্ত্র সংক্রান্ত তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হত্যার নির্দেশ দেওয়াসহ বাকি পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় সেসব থেকে তাকে খালাস দেওয়া হয়। ট্রাইব্যুনাল তিনটি প্রমাণিত অভিযোগে ইনুকে পৃথকভাবে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। তবে সবগুলো সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী, মামলার ৩ নম্বর অভিযোগে আন্দোলনকারী ছাত্র-জনতার তালিকা তৈরি করে তাদের আটক ও শারীরিক নির্যাতনের নির্দেশ দেওয়ার অপরাধ প্রমাণিত হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে ইনু কুষ্টিয়ার পুলিশ সুপারকে টেলিফোনে এই বেআইনি নির্দেশনা দিয়েছিলেন। এছাড়া ৬ নম্বর অভিযোগে ১৪ দলীয় জোটের বৈঠকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখা এবং ৭ নম্বর অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথোপকথনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়। ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগে কারাদণ্ডের পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

অন্যদিকে প্রসিকিউশন আনা ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে ইনুকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৮ নম্বর অভিযোগে ছিল ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয় আন্দোলনকারীকে হত্যা এবং সারা দেশে প্রাণহানির সরাসরি নির্দেশ দেওয়ার বিষয়। ট্রাইব্যুনাল প্রমাণের অভাবে এ অভিযোগটি খারিজ করেন। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্য, গণভবনে ১৪ দলের বৈঠকে 'দেখামাত্র গুলি'র সিদ্ধান্ত গ্রহণ, হেলিকপ্টার থেকে হামলার পরিকল্পনা এবং গণমাধ্যমে সরকারি সহিংসতাকে সমর্থনের বাকি অভিযোগগুলোও প্রমাণিত হয়নি।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, খালাস পাওয়া অভিযোগগুলোর বিষয়ে তারা সন্তুষ্ট নন এবং খুব দ্রুতই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করবেন। এর আগে গত ৩০ জুন এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়েছিল। এছাড়া ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরের ঘটনায় কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকার অভিযোগে আরেকটি মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক এই তথ্যমন্ত্রী।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.