পুনর্বিবাহ না করলে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী
- Details
- by ২৪ ডেস্ক
মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন পাওয়ার সুযোগ পাবেন। তবে এ সুবিধা পেতে প্রতিবছর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র জমা দিতে হবে। অবশ্য ৫০ বছরের বেশি বয়সী বিধবার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

রবিবার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে। এসব বিধান গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।
নতুন ব্যবস্থায় সরকারি চাকরিজীবীদের পেনশনের হার চাকরিকালের ওপর নির্ভর করবে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত পেনশন নির্ধারণের বিধান রাখা হয়েছে।
নতুন নিয়মে পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি চাকরিকালকে পেনশনযোগ্য সময় হিসেবে বিবেচনা করা হবে। চাকরির মেয়াদ যত বাড়বে, পেনশনের হারও তত বেশি হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ বছর চাকরির ক্ষেত্রে সর্বশেষ মূল বেতনের ২১ শতাংশ হারে পেনশন নির্ধারিত হবে। ১০ বছর চাকরিতে এ হার হবে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ এবং ২০ বছরে ৭২ শতাংশ।
এ ছাড়া ২১ বছরের চাকরিতে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছরে ৮৭ শতাংশ হারে পেনশন নির্ধারণ করা হবে। ২৫ বছর বা তার বেশি চাকরিকাল পূর্ণ হলে সর্বোচ্চ ৯০ শতাংশ হারে পেনশন পাওয়ার বিধান রাখা হয়েছে।
বর্তমানে যারা পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে গত ৩০ জুনের নিট পেনশনের ওপর ভিত্তি করে নতুন হার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বিভিন্ন স্তরে পেনশন বৃদ্ধির হার আলাদা করা হয়েছে।
৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বৃদ্ধির হার ১০০ শতাংশ। এতে নতুন নিট পেনশন দাঁড়াবে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকার মধ্যে।
৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ৭৫ শতাংশ বৃদ্ধি হবে। নতুন নিট পেনশন হবে ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত।
২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬৫ শতাংশ এবং ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। এ দুই শ্রেণিতে নতুন নিট পেনশন যথাক্রমে ৩৫ হাজার ১ টাকা থেকে ৪৯ হাজার টাকা এবং ৪৯ হাজার ১ টাকা থেকে ৬২ হাজার টাকা পর্যন্ত হবে।
৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বৃদ্ধির হার ৫৫ শতাংশ। এ ক্ষেত্রে নতুন নিট পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত নির্ধারিত হবে।
তবে বর্তমানে যেসব পেনশনভোগী ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা নির্ধারিত সময় পর্যন্ত বর্তমান হারেই পেনশন পাবেন। পরবর্তী সময়ে প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদের বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হবে।
নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের বিদ্যমান হার অপরিবর্তিত রাখা হয়েছে। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরিকালের ক্ষেত্রে প্রতি টাকায় ২৬৫ টাকা হারে আনুতোষিক পাওয়া যাবে।
১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরির জন্য প্রতি টাকায় ২৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিতে ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরির ক্ষেত্রে প্রতি টাকায় ২৩০ টাকা হারে আনুতোষিক দেওয়ার বিধান রয়েছে।
অবসরের সময় সর্বোচ্চ ১৮ মাসের অর্জিত ছুটি নগদায়ন করা যাবে। অর্থাৎ নির্ধারিত শর্ত পূরণ হলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার সুযোগ থাকবে।
অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও ছুটি নগদায়নের ক্ষেত্রে দুই দিনের অর্জিত ছুটিকে এক দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তরের সুযোগ রাখা হয়েছে। কেউ পিআরএল ভোগ না করলেও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ছুটি নগদায়নের সুবিধা পাবেন।
এ ছাড়া কোনো সরকারি কর্মচারী চাকরির পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই স্বাস্থ্যগত কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে বা মারা গেলে নির্ধারিত শর্তে এককালীন বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.