জাতিসংঘে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর বক্তব্যে
- Details
- by ২৪ ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেশের নতুন গণতান্ত্রিক উত্তরণ, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি বৈশ্বিক বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারে সরকারের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
প্রধানমন্ত্রী হিসেবে এটিই আন্তর্জাতিক সর্বোচ্চ ফোরামে তার প্রথম ভাষণ। এতে টেকসই উন্নয়ন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক অংশীদারত্ব, তরুণ ও নারী ক্ষমতায়ন, আধুনিক প্রযুক্তির সমতাভিত্তিক ব্যবহার এবং দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের সমাধানের ওপর জোর দেওয়া হবে। এছাড়া বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার স্বার্থে বহুপক্ষীয় ব্যবস্থার অন্তর্ভুক্তিমূলক সংস্কারের তাগিদ দেবেন তিনি।
রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো তৎপরতা বাড়াতে আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য একটি উচ্চপর্যায়ের পার্শ্ব বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে মিয়ানমারে ফেরত পাঠাতে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাবেন তিনি।
জলবায়ু সংকটের অভিঘাত মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরদিন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিবিষয়ক অপর একটি সেশনে উদ্বোধনী বক্তব্য দিয়ে তিনি জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি পূরণ ও জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরবেন।
সফরে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা এবং মিডওয়াইফারি বিষয়ক একটি পার্শ্ব ইভেন্টেও প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তার। অধিবেশনের ফাঁকে কুয়েতের ক্রাউন প্রিন্সসহ ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সরকারপ্রধান।
এছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষ নির্বাহীদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মেটা ও ওয়াল স্ট্রিটের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সব কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.