গাজী নজরুলের এমপি পদ: দৃষ্টি পুলিশ ও আদালতে
- Details
- by ২৪ ডেস্ক
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকা বা বাতিলের বিষয়টি এখন নির্ভর করছে তাঁর বিরুদ্ধে চলমান পুলিশি তদন্ত ও আদালতের সিদ্ধান্তের ওপর। দল থেকে বহিষ্কারাদেশের কারণে তাঁর পদ তাৎক্ষণিকভাবে শূন্য হচ্ছে না বলে স্পষ্ট করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে রিমান্ডে রয়েছেন গাজী নজরুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শেষে কী ধরনের ব্যবস্থা নেয়, তা দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে সংসদ সচিবালয়। এ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন অথবা আদালতের সিদ্ধান্তের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে কিংবা সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে তাঁর আসন শূন্য হয়। তবে দল কাউকে বহিষ্কার করলে তাঁর পদ থাকবে কি না, সে বিষয়ে সংবিধানে সরাসরি কোনো নির্দেশনা নেই। অন্যদিকে সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ন্যূনতম দুই বছরের কারাদণ্ড হলে এবং মুক্তির পর পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য থাকার অযোগ্য হবেন। এই অনুচ্ছেদ অনুযায়ী যোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তা নিষ্পত্তির এখতিয়ার নির্বাচন কমিশনের ওপর বর্তায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। আসন শূন্য করার অনুরোধ জানিয়ে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠিও দেয় দলটি। এর পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটিগুলো থেকে তাঁকে বাদ দেওয়া হলেও তাঁর সংসদ সদস্য পদ বহাল রয়েছে। সংসদ অধিবেশনেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেছিলেন, স্বেচ্ছায় পদত্যাগ না করলে দল থেকে বহিষ্কারের কারণে সদস্যপদ বাতিলের সাংবিধানিক সুযোগ নেই।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.