আপনি পড়ছেন

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাচ্ছে মোট ২৫টি নতুন উড়োজাহাজ। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় এই বিমান সংস্থার আন্তর্জাতিক নেটওয়ার্ক ও যাত্রী পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্য হারে সম্প্রসারিত হতে চলেছে।

বিমানের বহরে যুক্ত হচ্ছে ২৫টি বোয়িং
বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই নতুন চুক্তিটি সই হতে যাচ্ছে। বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী আখতার হোসেন নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন। চুক্তি স্বাক্ষরের পর বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের আরেকটি চুক্তি করেছিল সংস্থাটি। সেই চুক্তির অধীনে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত হয়। পূর্বের সেই ১৪টি এবং বর্তমানের ১১টি মিলিয়ে বিমানের বহরে মোট ২৫টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হবে।

এদিকে নতুন উড়োজাহাজ কেনার এই উদ্যোগকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ইতিবাচক অর্জন হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বিমান ও বোয়িং কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, এই চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই লাভজনক হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.