জলবায়ু ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর
- Details
- by ২৪ ডেস্ক
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় একক উদ্যোগ যথেষ্ট নয় জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহজলভ্য অর্থায়ন, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিপূরণ তহবিলের নিয়মিত অর্থায়ন নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট উত্তরণে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে পাঁচ দফা প্রস্তাবনা দিয়েছেন তিনি।

নিউইয়র্কে জলবায়ু পদক্ষেপ ও ন্যায্য উত্তরণ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের ভূমিকা শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও দেশটি জলবায়ুজনিত ঝুঁকির শীর্ষে অবস্থান করছে। শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চলের ১২ থেকে ১৮ শতাংশ ভূখণ্ড পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা কোটি কোটি মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। এছাড়া এই দুর্যোগে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ শতাংশ ক্ষয়ক্ষতি হচ্ছে।
অভিযোজন প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি অর্থবছরের বাজেটে বাংলাদেশ প্রায় ৩ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রেখেছে উল্লেখ করে তারেক রহমান জানান, বৈশ্বিক সহায়তা ছাড়া দীর্ঘমেয়াদে এই ক্ষতি সামাল দেওয়া কঠিন। অভ্যন্তরীণ উদ্যোগ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, পানি সংরক্ষণ ও বন্যার ঝুঁকি কমাতে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং পদ্মা ও তিস্তা ব্যারাজের মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশবান্ধব পাটপণ্য, সবুজ পরিবহন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সার্কুলার অর্থনীতি এবং জাতীয় কার্বন বাজার প্রতিষ্ঠার কার্যক্রমও এগিয়ে চলেছে।
তবে জাতীয় পর্যায়ের এসব উদ্যোগ সফল করতে ‘অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে আন্তর্জাতিক অংশীদারিত্বের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর উপস্থাপিত পাঁচ দফার মধ্যে রয়েছে—প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়ন সীমা বজায় রাখতে বৈশ্বিক নিঃসরণ কমানো, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন তহবিলের নিশ্চয়তা দেওয়া, জলবায়ু-বান্ধব প্রযুক্তিতে প্রবেশাধিকার বাড়িয়ে সমতাভিত্তিক রূপান্তর নিশ্চিত করা, প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং ক্ষয়ক্ষতি ও লোকসান (লস অ্যান্ড ড্যামেজ) তহবিলের পূর্ণ বাস্তবায়নসহ নিয়মিত অর্থ সরবরাহ বজায় রাখা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.