আসন্ন উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে রিপাবলিক অব আয়ারল্যান্ডের মাঠে নামা উচিত নয় বলে মন্তব্য করেছেন দলটির মিডফিল্ডার জেসন নাইট। জাতীয় দলের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি প্রকাশ্যে এই ম্যাচের বিরোধিতা করলেন।

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বাতিলের দাবি আইরিশ ফুটবলার নাইটের
ফুটবল ম্যাচের আগে খেলোয়াড়দের দলগত ছবি

বৃহস্পতিবার প্রিস্টিনায় কসোভোর কাছে আয়ারল্যান্ডের ১-০ গোলে পরাজয়ের পর নিজের ব্যক্তিগত অবস্থান তুলে ধরেন নাইট। তিনি বলেন, ‘আমার মনে হয় ম্যাচটি হওয়া উচিত নয়, তবে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

হাঙ্গেরির ডেব্রেসেনে রবিবারের ম্যাচটিতে দল কীভাবে অংশ নেবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে খেলোয়াড়রা বিস্তারিত আলোচনা করবেন বলে ২৫ বছর বয়সী এই ব্রিস্টল সিটির মিডফিল্ডার জানান। তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আরও গভীরভাবে আলোচনা করব এবং এর অর্থ কী তা বোঝার চেষ্টা করব। একটি দল হিসেবে আমরা নিজেদের চিন্তাভাবনা সমন্বয় করব এবং সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ নেব।’

আয়ারল্যান্ডের অধিনায়ক ডারা ও'শেয়া জানান, ম্যাচ চলাকালীন কোনো যৌথ প্রতিবাদ জানানো হবে কি না এবং খেলোয়াড়দের সামগ্রিক দৃষ্টিভঙ্গি কী হবে, তা নিয়ে তারা শুক্রবার একটি বৈঠক করবেন।

সম্ভাব্য প্রতিবাদমূলক পদক্ষেপের মধ্যে ম্যাচের আগে প্রথাগত করমর্দন বা ম্যাচ শেষে জার্সি বিনিময় না করার মতো বিষয়গুলো থাকতে পারে। তবে আইরিশ দল এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। ও'শেয়া স্পষ্ট করেন, ম্যাচটি খেলার সিদ্ধান্ত ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই), আইরিশ সরকার এবং উয়েফা নিয়েছে; এটি খেলোয়াড়দের সিদ্ধান্ত নয়।

গাজায় চলমান গণহত্যার কারণে ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের দুটি ম্যাচ বয়কট করার জন্য এফএআই-এর ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। দেশটির ১৬০ জনেরও বেশি ক্রীড়াবিদ একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে জাতীয় দলকে ম্যাচটি না খেলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি 'স্টপ দ্য গেম' ক্যাম্পেইন আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে বরখাস্ত করার দাবিতে বিভিন্ন বিক্ষোভ প্রদর্শন করেছে।

আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইমির হলগ্রিমসন এর আগে জানান, ম্যাচটি নিয়ে দলের কিছু খেলোয়াড় অস্বস্তিতে রয়েছেন। দলটি ‘গণহত্যার বিরুদ্ধে খেলছে’ বলে তিনি মন্তব্য করার পর ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।

এফএআই জানায়, তারা আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলের অব্যাহত অংশগ্রহণের বিরোধী এবং তাদের বরখাস্তের জন্য উয়েফার কাছে দাবি জানিয়েছে। তবে সম্ভাব্য ক্রীড়া ও আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে তারা একতরফা ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে বিরত থাকে। কর্মকর্তারা সতর্ক করে জানান, ম্যাচ প্রত্যাহার করলে আইরিশ ফুটবলের অন্তত ৫৫ লাখ ইউরো (৬৫ লাখ ডলার) ক্ষতি হতে পারে এবং উয়েফার নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এরপর এফএআই-এর সাধারণ সভায় ৭৫-৩৮ ভোটে ম্যাচটি খেলার পক্ষে সিদ্ধান্ত হয়।

রবিবার ডেব্রেসেনের নাগিয়েরদেই স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি আয়ারল্যান্ডের ঘরের মাঠে হওয়ার কথা থাকলেও তা ডাবলিন থেকে সরিয়ে সার্বিয়ার বাচকা টোপোলায় নেওয়া হয়েছে, যা আগামী ৪ অক্টোবর দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে।

উভয় ম্যাচের জন্যই আইরিশ সমর্থকদের কোনো টিকিট দেবে না এফএআই। এছাড়া আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই ঘোষণা করেছে, তারা নিজস্ব স্টুডিও আলোচনা, বিশেষজ্ঞ মতামত, বিজ্ঞাপন বা নিজস্ব ধারাভাষ্যকার দল ছাড়াই খেলাটি সম্প্রচার করবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.