আপনি পড়ছেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জনস্বার্থে নেওয়া এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে ডিএমপি সদরদপ্তর। এর ফলে ট্রাফিক, গোয়েন্দা শাখা (ডিবি) ও পিওএমসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগের দায়িত্বে পরিবর্তন এলো।

ডিএমপির ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
ডিএমপির লোগো

জারিকৃত আদেশে তিনজন সহকারী পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এতে ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-শাহবাগ জোনের এসি মেহেদি হাসান শাকিলকে রমনা বিভাগের নিউমার্কেট জোনে বদলি করা হয়। অন্যদিকে নিউমার্কেট জোনের এসি মো. নাসিম এ-গুলশানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-শাহবাগ জোনের এসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে জারি করা অপর এক নির্দেশনায় দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন করা হয়। এতে পিওএম-দক্ষিণ বিভাগের এডিসি সাগর দিপা বিশ্বাসকে পি অ্যান্ড আর এইচআরডি বিভাগে বদলি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম-দক্ষিণ বিভাগের এডিসি হিসেবে নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.