রাষ্ট্রপতি: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বৈশ্বিক মর্যাদা বাড়াবে
- Details
- by ২৪ ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় রাষ্ট্রপতি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় জানান।
অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে অগ্রযাত্রা, সুশাসন, মানবাধিকার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর বক্তব্যে দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে দেশ পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ (থ্রি-আর) কৌশলের দিকটিও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হয়েছে। বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা, ফিলিস্তিন ইস্যু, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নের বিষয়গুলোও ভাষণে অগ্রাধিকার পেয়েছে।
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, বৈশ্বিক সংঘাতের কারণে অর্থনীতিতে সৃষ্ট চাপ, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রকৃত চিত্র ভাষণে উঠে এসেছে। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়াকে জাতির জন্য একটি ঐতিহাসিক গৌরব হিসেবে অভিহিত করেন তিনি। বার্তায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং সফরের সার্বিক সাফল্য কামনা করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.