তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- Details
- by ২৪ ডেস্ক
ঢাকা, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নদী অববাহিকায় চলাচলকারী সব ধরনের নৌযানকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার আবহাওয়াবিদ মো. আবদুল হাদিম মিয়ার সই করা পূর্বাভাসে জানানো হয়, নির্দিষ্ট এলাকাগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সতর্কতা বহাল রাখা হয়েছে।
এদিকে ভারতের ওড়িশা ও সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থানরত গভীর স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে সামগ্রিক আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ২৭ সেপ্টেম্বরের দিকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.