আপনি পড়ছেন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী, রবিবার (২৭ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ সময় রবিবার
নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী, দাখিল করা মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং তা নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবরের মধ্যে। এরপর ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর এবং আগামী ২৯ অক্টোবর আসনটিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই উপনির্বাচনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং রুহিয়া ও ভুল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০ আগস্ট জাতীয় সংসদে সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর ২২ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে সংসদ সচিবালয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.