দুই মাসেই রাজস্বে ২৯ হাজার কোটি টাকার ঘাটতি, বাজেট অর্থায়নে সংকট
- Details
- by ২৪ ডেস্ক
লক্ষ্যমাত্রার তুলনায় বড় অঙ্কের রাজস্ব ঘাটতি রেকর্ড বাজেট বাস্তবায়নের অর্থায়নে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। অর্থবছরের প্রথম দুই মাসেই রাজস্ব আহরণে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২৯ হাজার ১৬১ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ৮১ হাজার ৫৩ কোটি টাকা আহরণের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫১ হাজার ৮৯২ কোটি টাকা। এই আদায় গত অর্থবছরের একই সময়ের তুলনায়ও কম, ফলে অর্থবছরের শুরুতেই রাজস্বে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। আজ সোমবার বণিক বার্তায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি অর্থবছরে রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে এনবিআরের দায়িত্ব ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। আয়ের গতি মন্থর থাকায় বাজেট ঘাটতি মেটাতে শুরুতেই ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বাড়িয়েছে সরকার। অর্থবছরের প্রথম মাসেই অভ্যন্তরীণ উৎস থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। পরবর্তী মাসগুলোতে এই চাহিদা আরও বেড়েছে।
রাজস্ব আদায়ে ঘাটতির বিপরীতে সরকারের পরিচালন ব্যয় ও ভর্তুকির চাপ ব্যাপকভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যের কারণে সাড়ে ছয় মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি টাকা। এছাড়া এলএনজি খাতে আড়াই মাসেই ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, যেখানে পুরো বছরের বরাদ্দ ছিল ৬ হাজার কোটি টাকা। এর সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতন-ভাতা বাবদ অতিরিক্ত ১ লাখ কোটি টাকার বেশি আর্থিক দায় এবং পুরনো ঋণ পরিশোধের চাপ যুক্ত হয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যেখানে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ডলার, সেখানে ঋণ ও সুদ পরিশোধ বাবদ পরিশোধ করতে হয়েছে ৬৯ কোটি ৮৯ লাখ ডলার।
অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জানান, ব্যয়ের প্রতিশ্রুতি যেভাবে বাড়ছে, সেই তুলনায় অর্থায়নের উৎস স্পষ্ট নয়। কেবল কর বাড়িয়ে বা উন্নয়ন ব্যয় কমিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়; বরং অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ, রাজস্ব আয় এবং ব্যয় সাশ্রয়ের সমন্বিত নীতি দরকার। অন্যদিকে সাবেক অর্থ সচিব ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী উল্লেখ করেন, সরকার যদি বেশি মাত্রায় দেশীয় ঋণের ওপর নির্ভর করে, তবে বেসরকারি খাতে ঋণের সুযোগ সংকুচিত হতে পারে এবং সুদহার বাড়ার ঝুঁকি থাকবে।
রাজস্ব সংকটের পাশাপাশি অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগ ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নেও স্থবিরতা দেখা যাচ্ছে। অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ৮৫ শতাংশে। টানা পাঁচ মাস ধরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। একই সময়ে আমদানি ব্যয় ৮ দশমিক ৬ শতাংশ বাড়লেও রফতানি আয় কমেছে ১ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ জানান, উচ্চ সুদহার ও জ্বালানি সংকটের কারণে ব্যবসা-বাণিজ্যের গতি কমেছে এবং অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সরকারের রাজস্ব আদায়ে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.