ট্যানারি বর্জ্য থেকে তৈরি হচ্ছে মূল্যবান রপ্তানি পণ্য
- Details
- by ২৪ ডেস্ক
সাভার চামড়া শিল্পনগরীর পরিবেশ দূষণকারী কঠিন বর্জ্য প্রক্রিয়াজাত করে ওষুধ ও শিল্পে ব্যবহারযোগ্য জেলটিন এবং প্রোটিন পাউডার তৈরি করে বিদেশে রপ্তানি করা হচ্ছে। একসময় মারাত্মক পরিবেশগত ঝুঁকি হিসেবে চিহ্নিত এই বর্জ্য রূপান্তর করে আন্তর্জাতিক বাজারে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা আয় করছে দুটি চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

কারখানা দুটি এ পর্যন্ত চীন ও কম্বোডিয়াসহ কয়েকটি দেশে প্রায় ১৫ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে রয়েছে প্রায় ১৩ লাখ ডলারের জেলটিন ও ৩ লাখ ডলারের প্রোটিন পাউডার। এছাড়া হংকং থেকে সম্প্রতি ৪ লাখ ডলারের নতুন ক্রয়াদেশ পাওয়ার পর এখন তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বাজারেও এসব পণ্য সরবরাহের প্রস্তুতি চলছে।
চীনের ওয়েনঝো ইউয়ানফেই গ্রুপের অধীনে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে সাভারের চামড়া শিল্পনগরী সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ জেডব্লিউ অ্যানিমেল প্রোটিন কোম্পানি লিমিটেড এবং ইয়ংলি বায়োটেকনোলজি কোম্পানি লিমিটেড। ২০২৩ সালে প্রতিষ্ঠিত জেডব্লিউ অ্যানিমেল প্রোটিনে বার্ষিক ৫ হাজার টন জেলটিন উৎপাদনের সক্ষমতা তৈরি করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২৫ লাখ ডলার। অন্যদিকে ২০২৪ সালে নিবন্ধিত ইয়ংলি বায়োটেকনোলজি ট্যানারির ‘ওয়েট ব্লু ডাস্ট’ ও চামড়ার ছাঁট কাজে লাগিয়ে শতভাগ রপ্তানিমুখী প্রোটিন পাউডার তৈরি করছে।
আধুনিক বর্জ্য শোধনাগার বা ইটিপি সমৃদ্ধ কারখানা দুটি বছরে প্রায় ১৫ হাজার টন ট্যানারি বর্জ্য রিসাইকেল করছে। প্রতিষ্ঠানগুলোর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মো. মাসুদ হোসেন খান জানান, এসব ইউনিটে ইতোমধ্যে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। তিনি জানান, বিসিক চামড়া শিল্পনগরীর ভেতরে স্থান বরাদ্দ দিলে ফ্লেশিং এবং অন্যান্য কঠিন বর্জ্যও সম্পূর্ণ প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত ক্যাপসুলের আবরণ তৈরি ও প্রক্রিয়াজাত চামড়া নরম করার প্রয়োজনীয় উপকরণ দেশে উৎপাদনের ফলে বিদেশ থেকে আমদানিনির্ভরতা কমার সুযোগ তৈরি হয়েছে।
তবে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে গরুর কাঁচা চামড়ার ছাঁট বিদেশে রপ্তানি শুরু হওয়ায় কাঁচামাল সংকটের মুখে পড়েছে কারখানাগুলো। পূর্ণ উৎপাদন সক্ষমতার জন্য বছরে ৩০ হাজার টন ছাঁট প্রয়োজন হলেও দেশে উৎপাদন হয় মাত্র ২০ হাজার টনের মতো। এ অবস্থায় দেশীয় উৎপাদন ও বিনিয়োগ সুরক্ষায় চামড়ার ছাঁট রপ্তানি বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেডব্লিউ অ্যানিমেল প্রোটিন। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২৫ সালে দেশে প্রায় ৩৫ লাখ ডলারের জেলটিন এবং ১৯ লাখ ৮০ হাজার ডলারের ক্যাপসুল শেল আমদানি করতে হয়েছিল।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ সাতটি দেশে প্রায় ১ লাখ ৯৫ হাজার ৪৪৬ ডলারের খালি ক্যাপসুল রপ্তানি করেছে, যার বড় অংশ গেছে মেক্সিকো, জার্মানি, পাকিস্তান ও মালয়েশিয়ায়। বাজার গবেষণা প্রতিষ্ঠান মার্কেটসঅ্যান্ডমার্কেটসের প্রাক্কলন অনুযায়ী, ক্যাপসুলের বৈশ্বিক বাজার ২০২৫ সালের ৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০৩০ সাল নাগাদ ৪ দশমিক ১৯ বিলিয়ন ডলারে উন্নীত হবে।
টিবিএস অবলম্বনে
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.