দুদকের আগাম ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট রিট
- Details
- by ২৪ ডেস্ক
কোনো অভিযোগের অনুসন্ধান শেষ হওয়ার আগেই গণমাধ্যমে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ মর্মে বক্তব্য দেওয়া এবং দুদকের আগাম মিডিয়া ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে অনুসন্ধানাধীন কোনো বিষয়ে গণমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রদান থেকে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে এই আবেদনে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম মূসা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন এই রিট দায়ের করেন। রিটে দুদকের গত ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংকে বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণার পাশাপাশি প্রচারিত বক্তব্যের বিষয়ে সমগুরুত্ব দিয়ে আনুষ্ঠানিক প্রত্যাহার বিজ্ঞপ্তি প্রকাশের আর্জি জানানো হয়। রিট মামলায় দুদক চেয়ারম্যান, কমিশনের উপপরিচালক (জনসংযোগ) ও সহকারী পরিচালককে (জনসংযোগ) বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী অনুসন্ধান সমাপ্তির পরই কেবল কোনো বিষয়ের ফলাফলে পৌঁছানো সম্ভব। কিন্তু অনুসন্ধান শুরুর আগেই গণমাধ্যমে ‘প্রাথমিক সত্যতা’র দাবি সংবিধানের ৩১ অনুচ্ছেদে বর্ণিত ব্যক্তির মৌলিক অধিকার এবং ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১’-এর সুস্পষ্ট লঙ্ঘন। অনুসন্ধানাধীন বিষয়ে আগাম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কার্যত ‘মিডিয়া ট্রায়াল’ পরিচালনা করে সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।
আবেদনের বিবরণ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করা হয়। পরবর্তী সময়ে ৯ সেপ্টেম্বর দুদকের সচিব এই বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করলেও কমিশন থেকে কোনো আনুষ্ঠানিক প্রত্যাহার বিজ্ঞপ্তি আসেনি। এরপর ১০ সেপ্টেম্বর এ বিষয়ে আইনি নোটিশ পাঠানোর পরও ১৩ সেপ্টেম্বর কমিশনের পক্ষ থেকে পুনরায় ব্রিফিং করে প্রশাসক নিয়োগ, ডিসি পদায়ন ও উন্নয়ন প্রকল্পের টেন্ডার সংক্রান্ত নতুন অভিযোগ আনা হয়।
উত্থাপিত অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে রিটে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত দায়িত্ব বাতিলের বিষয়টি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষিতে বাস্তবায়ন করা হয়েছিল। এছাড়া ১৫০ জন কর্মকর্তার পদোন্নতির যে অভিযোগ তোলা হয়েছে, তা আবেদনকারীর পদত্যাগের প্রায় পাঁচ মাস পর কার্যকর হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থিতা ঘোষণার পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আবেদনে দাবি করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.