পোপ লিও: এআইয়ের ঝুঁকি নিয়ে উদ্বেগ ‘ভুয়া’ নয়
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অনিয়ন্ত্রিত হয়ে ওঠার ঝুঁকি সংক্রান্ত উদ্বেগ কোনো ‘ভুয়া খবর’ নয় এবং একে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও। এআই বিশেষজ্ঞদের তোলা নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অবিলম্বে কার্যকর আলোচনা ও পদক্ষেপ নেওয়ার ওপর তিনি জোর দিয়েছেন। চার দিনের ফ্রান্স সফর শেষে রোমে ফেরার পথে বিমানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার তিনি এ কথা বলেন।

এআই যেন মানবজাতির জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে না পারে, সে জন্য বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের কী ভূমিকা নেওয়া উচিত—সংবাদ সম্মেলনে পোপের কাছে তা জানতে চাওয়া হয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআইয়ের অনিয়ন্ত্রিত হয়ে পড়ার আশঙ্কাকে স্রেফ একটি ‘প্রতারণা’ বা ধাপ্পাবাজি বলে আখ্যায়িত করেছেন।
নিজের ১৬ মাসের দায়িত্বকালে এআইয়ের বিপদের বিষয়ে বারবার সতর্ক করা যুক্তরাষ্ট্রের বংশোদ্ভূত প্রথম এই পোপ প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদেরও কড়া সমালোচনা করেন, যারা এই প্রযুক্তিতে কোনো ধরনের নিয়ন্ত্রণের বিরোধিতা করছেন। পোপ বলেন, ‘আমি মনে করি এআই বিশেষজ্ঞ ও গবেষকদের তোলা উদ্বেগগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘কেউ কেউ যেমনটি বলছেন, এটি মোটেও কোনো ভুয়া খবর নয়।’
পোপ উল্লেখ করেন, তিনি সোমবার পড়েছেন যে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্দিষ্ট কিছু এআই মডেলে নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করার পথ থাকার কথা জানিয়েছেন। তবে এতে সংশয় প্রকাশ করে পোপ বলেন, ‘তিনিই আবার সেই ব্যক্তি, যিনি কোনো ধরনের সীমাবদ্ধতা বা সরকারি নিয়ন্ত্রণ না থাকার পক্ষে মত দিয়েছেন।’ চলতি মাসে সিবিএস নিউজকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানান, এআইয়ের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে অতিরিক্ত বাড়িয়ে দেখা হচ্ছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে মত দিয়েছেন, তার সঙ্গে তিনি একমত।
সাম্প্রতিক মাসগুলোতে ভ্যাটিকান আন্তর্জাতিকভাবে এআই সুশাসনের পক্ষে তাদের জোরালো অবস্থান ও উদ্যোগ বাড়িয়েছে, বিশেষ করে পারমাণবিক প্রযুক্তি, সংস্কৃতি এবং শিল্প সৃষ্টির ক্ষেত্রে। পোপ নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি এআইকে মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। মে মাসে ভ্যাটিকানের এক অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’-এর সহপ্রতিষ্ঠাতা ক্রিস্টোফার ওলাহের সঙ্গে যৌথভাবে মানবজাতির সুরক্ষাবিষয়ক পোপীয় নির্দেশিকা উন্মোচন করেন তিনি।
এআইয়ের সম্ভাব্য মানবিক ক্ষয়ক্ষতির বিষয়ে সিলিকন ভ্যালির সঙ্গে সম্পৃক্ত হওয়ার ভ্যাটিকানের প্রচেষ্টার অংশ ছিল এই উদ্যোগ। পোপ বলেন, ‘কী ঘটছে এবং ভবিষ্যতে কী ঘটতে পারে তা খতিয়ে দেখতে রাজনৈতিক নেতা, এআই বিশেষজ্ঞ, সামাজিক সংগঠন ও সংস্থাগুলোকে এক ছাতার নিচে আসার আহ্বান আমাদের অব্যাহত রাখতে হবে।’
এআই যেন কোনোভাবেই এমন পর্যায়ে না পৌঁছায় যেখানে এটি মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে, তা নিশ্চিত করার উপায় খুঁজতে সংলাপ, গবেষণা ও অনুসন্ধানের ওপর জোর দেন পোপ লিও। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এই বিষয়ে আন্তরিকভাবে আগ্রহী মানুষের সংখ্যা যথেষ্ট… কিন্তু আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’ পোপ আরও যোগ করেন, ‘আমরা কেবল হাত গুটিয়ে বসে থাকতে পারি না এবং এমন ভান করতে পারি না যে কিছুই ঘটবে না।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.