আপনি পড়ছেন

অন্তর্বর্তী সরকারের মেয়াদের তুলনায় দেশে অপরাধ ও সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের অগ্রগতি, কার্যক্রম ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান প্রশাসনের পদক্ষেপগুলো তুলে ধরেন।

তথ্য উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের চেয়ে আইনশৃঙ্খলা ভালো
ডা. জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে দায়িত্ব পাওয়ার পর যে ভঙ্গুর অবস্থায় পেয়েছিল, সেই প্রেক্ষাপট বিবেচনায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুরো বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করছে। সদস্যদের দায়িত্ব পালনে এখনো কিছু দুর্বলতা বা বিচ্ছিন্ন ঘটনা থাকলেও সেগুলোর ক্ষেত্রে সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করছে।

বিগত অন্তর্বর্তী সরকারের সময়ের চিত্র তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ওই সময়ে প্রকাশ্য ঘোষণা দিয়ে জাতীয় পত্রিকায় অগ্নিসংযোগ, মাজার ভাঙচুর এবং ফুটবল খেলা ও মেলা বন্ধের মতো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলেও বাহিনী নিষ্ক্রিয় ছিল। বর্তমান মেয়াদে হাতে গোনা দুই-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।

সংবাদ সম্মেলনে এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাতে তথ্য উপদেষ্টা স্পষ্ট করেন, বর্তমানে দেশে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত সহযোগিতা চুক্তি অনুযায়ী কার্যক্রম এগিয়ে যাবে। এ ছাড়া প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন কার্যকর হলে দেশে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.