আপনি পড়ছেন

দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে কৃত্রিম কাঁচামালের আমদানিনির্ভরতা কমাতে এবং ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করতে মডার্ন সিনটেক্স লিমিটেডকে (এমএসএল) ৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি পলিয়েস্টার চিপসের দৈনিক উৎপাদন সক্ষমতা ১০৭ টন থেকে বাড়িয়ে ৪০৭ টনে উন্নীত করবে।

মডার্ন সিনটেক্সকে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
এডিবি এবং এমএসএলের লোগো

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এডিবি ও এমএসএলের মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। উৎপাদিত উচ্চ গুণমানসম্পন্ন পলিয়েস্টার চিপস দেশীয় কারখানায় উচ্চমূল্যের বস্ত্র ও পোশাক তৈরিতে ব্যবহৃত হবে। একই সঙ্গে এই তহবিল দিয়ে প্রতিষ্ঠানটির স্বল্পমেয়াদি স্থানীয় চলতি মূলধন ঋণ পুনঃঅর্থায়ন করা হবে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংশেন ঝাং জানান, দেশের তৈরি পোশাক খাত অর্থনীতির প্রধান চালিকাশক্তি হওয়া সত্ত্বেও এখনো আমদানিকৃত কৃত্রিম কাঁচামালের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এডিবির এই দীর্ঘমেয়াদি অর্থায়ন এমএসএলের সাশ্রয়ী দেশীয় উৎপাদন বৃদ্ধি, ব্যাকওয়ার্ড লিংকেজ সুসংহতকরণ ও অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে সহায়তা করবে। এছাড়া এটি মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ আকর্ষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

প্রকল্পটিতে আধুনিক ও শক্তি-সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বছরে প্রায় ৪ হাজার ৮৪০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় এবং ২ হাজার ২২২ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করা সম্ভব হবে। পরিবেশবান্ধব এই উদ্যোগ প্রতিষ্ঠানটিকে ‘লিড প্লাটিনাম’ সনদ অর্জনে সহায়তা করবে। দেশীয় টেক্সটাইল প্রস্তুতকারকদের কাঁচামাল প্রাপ্তির সময়সীমা কমার পাশাপাশি এই সম্প্রসারণের ফলে প্রায় ১০০ জন মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে।

এমএসএলের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী বলেন, এডিবির এই সহায়তা পলিয়েস্টার চিপস উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে এবং আমদানিকৃত কাঁচামালের ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে। আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগের ফলে টেকসই টেক্সটাইল শিল্প গড়ে তোলার সক্ষমতা বাড়বে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে মূল্য সংযোজন করবে।

শিল্পগোষ্ঠী টি. কে. গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমএসএল চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে দেশের প্রথম ‘কন্টিনিউয়াস পলিমারাইজেশন’ প্ল্যান্ট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি স্থানীয় টেক্সটাইল খাতের জন্য সিন্থেটিক সুতা, ফাইবার ও পলিয়েস্টার চিপস তৈরি করে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.