আপনি পড়ছেন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান রাষ্ট্রপতির
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইয়াও ওয়েন

বুধবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গভবনে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। একই সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে চলমান আলোচনা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার উদ্যোগের কথাও উঠে আসে। রাষ্ট্রপতি এসব প্রকল্পকে বাংলাদেশের যোগাযোগব্যবস্থা, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

আঞ্চলিক যোগাযোগ বাড়াতে কুনমিং-চট্টগ্রাম করিডর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরের মতো উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব উদ্যোগে চীন ও অন্যান্য অংশীদারের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।

এ সময় বাংলাদেশের তৈরি পোশাক, বৈদ্যুতিক যানবাহন, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও সৌরশক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে চীনের বিনিয়োগ ও সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল।

বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে বেইজিংয়ের সহযোগিতা আরও জোরদারের অনুরোধ করেন রাষ্ট্রপতি। রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এ বিষয়ে চীনের অব্যাহত উদ্যোগ সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসনে সহায়ক হতে পারে।

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল নির্মাণ ও অর্থায়নে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। জনগণের জন্য উন্মুক্ত সম্মিলিত সামরিক হাসপাতালে জটিল রক্তের ক্যান্সারের চিকিৎসায় চীনের দক্ষতা ও প্রযুক্তিগত সহযোগিতাও কামনা করেন তিনি। জবাবে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন ইয়াও ওয়েন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ ও ১৯৮০ সালের চীন সফরের কথা স্মরণ করেন। পাশাপাশি ২০২৬ সালের এপ্রিলে নিজের নেতৃত্বে বাংলাদেশের জ্যেষ্ঠ ও তরুণ নেতৃত্ব এবং শিক্ষার্থীদের চীন সফরের কথাও উল্লেখ করেন তিনি। এসব সফর ও পারস্পরিক বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

আগামী দিনগুলোতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক উন্নয়নে তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.