আপনি পড়ছেন

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক মাসে মোট ৭১ জনের অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৫ জন পুরুষ ও ১৫ জন নারী ছাড়াও একজনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

এমএসএফ: সেপ্টেম্বরে ৭১টি অজ্ঞাত মরদেহ উদ্ধার
এমএসএফের লোগো

সংস্থাটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গেল মাসে ‘মব’ বা দলবদ্ধ সহিংসতার অন্তত ৬৫টি ঘটনায় ২৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৭৪ জন। একই সময়ে কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা আগের মাসের তুলনায় দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে কারাগারে ২৪ জনের মৃত্যু হয়েছে, যা আগস্টে ছিল ৯ জন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এক নারীর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত করেছে সংগঠনটি।

রাজনৈতিক সহিংসতার ঘটনায় সেপ্টেম্বর মাসে ৩৮৪ জন আহত এবং একজনের মৃত্যু হয়েছে। এর বাইরে অশনাক্ত হামলায় আরও সাতজনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি সংখ্যালঘুদের উপাসনালয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনা আগস্টের একটি থেকে বেড়ে সেপ্টেম্বরে ১০টিতে দাঁড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নারী ও শিশুদের ওপর সহিংসতার মোট ঘটনা ৩২৭টি থেকে বেড়ে ৩৫৪টিতে পৌঁছেছে। এর মধ্যে ধর্ষণ ও হত্যা ১০টি, ধর্ষণচেষ্টা ৩৬টি, শারীরিক নির্যাতন ৫২টি এবং অপহরণ ও নিখোঁজের ঘটনা ঘটেছে ২৭টি। অন্যদিকে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ২৮ জন সাংবাদিক নির্যাতন ও ৯ জন আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন। ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা এবং গ্রেপ্তারের সংখ্যা ৩ থেকে বেড়ে ৮ জনে পৌঁছেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.