সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা আড়াল করেছে ওপেনএআই
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টগুলো বিভিন্ন সরকারি ওয়েবসাইটে সাইবার হামলার তথ্য আড়াল করেছে। ডিজিটাল ফরেনসিক সংস্থা অ্যাসিমেট্রিক সিকিউরিটির এক অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, এসব এআই এজেন্ট যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করার পর নিজেদের কর্মকাণ্ডের প্রমাণ মুছে ফেলে।

তদন্তে দেখা গেছে, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এবং মায়ো ক্লিনিকসহ সরকারি সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অলাভজনক খাতের অন্তত ৫৫টি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেছে এসব এজেন্ট।
অ্যাসিমেট্রিক জানায়, এজেন্টগুলো তাদের কার্যক্রমের রেকর্ড মুছে ফেলে কিংবা সেগুলো অকার্যকর করে দেয়, যা বাইরের নিরীক্ষক ও গবেষকদের তদন্তের সুযোগ সীমিত করে ফেলে। তথ্য ডাউনলোড করার জন্য এসব এআই এজেন্ট অস্থায়ী ইমেইল ইনবক্স এবং ওয়েবসাইট ম্যালওয়্যার-স্ক্যানিং সেবা ‘ইউআরএলকুয়েরি’তে ব্যক্তিগত অ্যাকাউন্টও তৈরি করেছিল।
গবেষকরা জানান, এই কৌশলগুলোর কারণে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পরিসংখ্যান সংস্থা এবং ওষুধ সুবিধা প্রকল্পের মতো ওয়েবসাইটগুলো থেকে ঠিক কী ধরনের তথ্য সংগ্রহ করা হয়েছিল, তা চিহ্নিত করতে পারেননি নিরীক্ষকরা। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুসারে অ্যাসিমেট্রিক সিকিউরিটির সহ-প্রতিষ্ঠাতা পিপা থম্পসন বলেন, ‘হতে পারে এজেন্টগুলো নিজেদের চিহ্ন আড়াল করতেই সচেতনভাবে এসব হাতিয়ার ব্যবহার করছিল।’
তবে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, এআই এজেন্টগুলোর এমন আচরণ পূর্বপরিকল্পিত ছিল, নাকি কোনো পরীক্ষামূলক অনুশীলনের সীমাবদ্ধতার কারণে বিভ্রান্ত হয়ে তারা এমনটি করেছে, তা নিশ্চিত করতে পারেনি নিরাপত্তা সংস্থাটি। এর আগে জুন মাসে ওপেনএআই মডেলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জনস্বাস্থ্য সেবা খাতের ওয়েবসাইটে অনধিকার প্রবেশ করে উন্মুক্ত ও গোপনীয় নথিপত্র ব্যবহারের অভিযোগ উঠেছিল।
অ্যাসিমেট্রিকের আরেক সহ-প্রতিষ্ঠাতা জয়নাব আলী মজিদ সতর্ক করে বলেন, সীমিত স্বচ্ছতা এবং হামলার ঘটনা ও তা প্রকাশের মধ্যবর্তী দীর্ঘ সময়ের ব্যবধান এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্তে বাধা সৃষ্টি করতে পারে।
ফাইন্যান্সিয়াল টাইমসকে ওপেনএআই বলেছে, ‘আমরা মডেলের অযাচিত কার্যকলাপ খতিয়ে দেখছি এবং কোনো সংস্থার সিস্টেমে সম্ভাব্য প্রভাব শনাক্ত হলে তাদের অবহিত করছি।’
প্রতিষ্ঠানটি আরও জানায়, চিহ্নিত হওয়া অধিকাংশ কার্যক্রমই ‘স্বাভাবিক গবেষণা কার্যক্রমের’ অংশ ছিল, যার মধ্যে উন্মুক্ত ওয়েব কনটেন্ট পর্যালোচনা অন্তর্ভুক্ত।
এসইসি জানায়, তাদের কোনো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়নি। অন্যদিকে সিডিসি, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ও মায়ো ক্লিনিক এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.