ইলিশ প্রজনন মৌসুমে জেলেদের জন্য ১৬৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ
- Details
- by ২৪ ডেস্ক
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নদী ও উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের অগ্রাধিকার দিয়ে দেশের ৩৮ জেলার পৌনে সাত লাখ জেলে পরিবারের জন্য খাদ্য সহায়তা বাবদ চাল বরাদ্দ দিয়েছে সরকার। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলাকালে নদী তীরবর্তী এলাকাগুলোর প্রান্তিক জেলে পরিবারের জীবিকা নির্বাহে এ মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে সম্প্রতি জারি করা এক সরকারি আদেশে পরিবারপ্রতি ২৫ কেজি হারে মোট ১ হাজার ৬৫৭ মেট্রিক টন চাল বিতরণের নির্দেশনা দেওয়া হয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আগামী ৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ পুরোপুরি বন্ধ থাকবে। এই সময়ে দেশের ১৬৮টি উপজেলার মোট ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি তালিকাভুক্ত জেলে পরিবারের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় এ চাল বণ্টন করা হবে।
বরাদ্দের তালিকায় নদী অববাহিকা ও ইলিশ আহরণ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায় ২৬ হাজার ১২৯টি পরিবারের জন্য সর্বোচ্চ ৬৫৩ দশমিক ২২৫ মেট্রিক টন, মানিকগঞ্জে ৯ হাজার ২৬২ পরিবারের জন্য ২৩১ দশমিক ৫৫ মেট্রিক টন এবং রাজবাড়ীতে ৫ হাজার ৫৯২ পরিবারের জন্য ১৩৯ দশমিক ৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ তালিকায় মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাও রয়েছে।
রাজশাহী বিভাগের ৩টি জেলায় মোট ১৯ হাজার ৪১১টি পরিবারের বিপরীতে বরাদ্দ করা হয়েছে ৪৮৫ দশমিক ২৭৫ মেট্রিক টন চাল। এর আওতায় পাবনায় ৩ হাজার ৫০০ পরিবার পাবে ৮৭ দশমিক ৫ মেট্রিক টন, বগুড়ায় ১ হাজার ৮৯০ পরিবার পাবে ৪৭ দশমিক ২৫ মেট্রিক টন এবং নাটোরে ৭৫০ পরিবার পাবে ১৮ দশমিক ৭৫ মেট্রিক টন চাল। অন্যদিকে রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধার ১৬ হাজার ১২৬টি পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে ৪০৩ দশমিক ১৫ মেট্রিক টন চাল। এর মধ্যে কুড়িগ্রামের ৯ হাজার ৬১৬ পরিবার পাবে ২৪০ দশমিক ৪ মেট্রিক টন এবং গাইবান্ধার ৬ হাজার ৫১০ পরিবার পাবে ১৬২ দশমিক ৭৫ মেট্রিক টন।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কেবল কার্ডধারী ও প্রকৃত নিবন্ধিত মৎস্যজীবীদের মধ্যেই এ সহায়তা বিতরণ করতে হবে। বরাদ্দ পাওয়ার এক কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে উপ-বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অনুকূলে ছাড়পত্র প্রদান করবেন। উপজেলা মৎস্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে ৭ অক্টোবরের মধ্যে চাল উত্তোলন এবং ৮ অক্টোবরের মধ্যে বিতরণ নিশ্চিত করতে হবে। বিতরণ কার্যক্রম শেষ হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ বিবরণী মৎস্য অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.