উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের তিক্ত স্বাদ উপহার দিয়েছে ইংল্যান্ড। শনিবার রাতে লিগ ‘এ’-এর গ্রুপ তিনের ম্যাচে স্বাগতিকদের ঘরের মাঠে রীতিমতো বিধ্বস্ত করে ইংলিশরা।

ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করল ইংল্যান্ড
গোল উদযাপনে মেতে উঠেছেন ইংল্যান্ড দলের ফুটবলাররা

রিজেকায় অনুষ্ঠিত এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন হ্যারি কেইন ও বুকায়ো সাকা। এছাড়া একটি করে গোল করেন জুড বেলিংহ্যাম, অ্যান্টনি গর্ডন ও মরগান রজার্স।

ম্যাচের অষ্টম মিনিটেই জুড বেলিংহ্যামের বাড়ানো থ্রু বল ডান পায়ের দারুণ শটে জালে জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেইন। এরপর ২১তম মিনিটে সাকার ক্রস দূরের পোস্টে নিয়ন্ত্রণে নিয়ে বেলিংহ্যামের দিকে বাড়ান গর্ডন। সেখান থেকে আলতো টোকায় ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। ৩৯তম মিনিটে জ্যারেল কোয়ানসার ক্রসে কাছ থেকে হেড করে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন গর্ডন। বিরতির ঠিক আগমুহূর্তে বাম প্রান্তে বেলিংহ্যামের পাস থেকে সহজ ফিনিশিংয়ে বল জালে পাঠান আর্সেনাল উইঙ্গার বুকায়ো সাকা।

বিরতির পরও সমান দাপট ধরে রাখে ইংল্যান্ড। ৫৩তম মিনিটে এলিয়ট অ্যান্ডারসন ক্রোয়েশিয়ার ডি-বক্সে ঢুকে বল বাড়ালে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন। ৬৮তম মিনিটে ইয়োসিপ স্ট্যানিসিচের ভুল পাসের সুবাদে পাওয়া বল কাজে লাগিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল আদায় করেন সাকা। এরপর ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে বেলিংহ্যামের পাস ধরে ছুটে গিয়ে গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান মরগান রজার্স। এতে ৭-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।

সাত গোলের এই হারটি ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে এই উয়েফা নেশনস লিগেই স্পেনের কাছে ৬-০ গোলে হেরেছিল দলটি।

এই জয়ের ফলে গ্রুপ তিনে তিন ম্যাচ শেষে ছয় পয়েন্ট অর্জন করল ইংল্যান্ড। অন্যদিকে স্পেনের কাছে ৪-১ গোলে হারের পর টানা দ্বিতীয় পরাজয়ে তিন ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে রইল ক্রোয়েশিয়া। গ্রুপের আরেক ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হচ্ছে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা স্পেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.