উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার আগে আয়ারল্যান্ডের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন অপ্রত্যাশিতভাবে মাঝপথেই শেষ করে দেওয়া হয়েছে। ফ্লাইদুবাইয়ের একটি বিমানের ঘটনা এবং বর্ণবাদের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে সাংবাদিকদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে শনিবার এই পরিস্থিতির সৃষ্টি হয়।

উত্তপ্ত বাক্যবিনিময়: মাঝপথেই শেষ আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলন
আয়ারল্যান্ড ফুটবল দলের সংবাদ সম্মেলন

সার্বিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইমির হলগ্রিমসন। সেখানে এক ইসরায়েলি সাংবাদিক তাকে চলতি সপ্তাহে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাই বিমানের একটি ঘটনা নিয়ে প্রশ্ন করেন।

ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘যাদের আপনি সমর্থন করেন তাদের ব্যাপারে কী বলবেন? তাদের মতাদর্শ তো হত্যাকাণ্ডের ওপর প্রতিষ্ঠিত।’ এরপরই তিনি বিমানের ঘটনাটি উল্লেখ করেন।

তখন আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএআই) যোগাযোগ ব্যবস্থাপক কিয়েরান ক্রোলি হস্তক্ষেপ করে বলেন, ‘আমরা আজ এ ধরনের কোনো প্রশ্ন নেব না। আমরা কেবল ফুটবল সংক্রান্ত প্রশ্নের উত্তর দিচ্ছি।’

এই উত্তপ্ত বাক্যবিনিময় মূলত বুধবার ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষাপটে হয়। ওই ফ্লাইটে সহকারী পাইলট মূল ক্যাপ্টেনের ওপর আক্রমণ করেন এবং বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন, যদিও পরে বিমানের অন্য আরোহীরা তাকে প্রতিহত করেন। ১৮২ জন আরোহীবাহী বিমানটি পরে সৌদি আরবে জরুরি অবতরণ করে। কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাটির পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করছে।

এর কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলনটি আবার শুরু হয়। কিন্তু আরেকজন ইসরায়েলি সাংবাদিক অভিযোগ তোলেন যে, নেশনস লিগের আগের ম্যাচে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা ইসরায়েলি খেলোয়াড়দের প্রতি বর্ণবাদী আচরণ করেছিলেন।

ওই সাংবাদিক বলেন, ‘ম্যাচ চলাকালে আপনাদের খেলোয়াড়রা আমাদের খেলোয়াড়দের বাঁদর বলেছে।’ তবে তার কথা থামিয়ে দিয়ে ক্রোলি উত্তর দেন, ‘এটি সম্পূর্ণ অসত্য।’

ওই সাংবাদিক মাইক্রোফোন ছাড়তে অস্বীকৃতি জানালে ক্রোলি সংবাদ সম্মেলনটির সমাপ্তি ঘোষণা করেন।

রবিবার হাঙ্গেরিতে ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের ৩-০ গোলে জয়ের ম্যাচে দলটির ফরোয়ার্ড অ্যাডাম ইডাহ ইসরায়েলি সমর্থকদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন বলে ওঠা অভিযোগ তদন্ত করছে এফএআই। ম্যাচ চলাকালে বর্ণবাদী স্লোগান দেওয়ার কোনো প্রমাণ আছে কি না, তা খতিয়ে দেখতে এফএআই মাঠের পাশের মাইক্রোফোনের অডিও এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ইডাহ যখন বলের নিয়ন্ত্রণে ছিলেন তখন কিছু ইসরায়েলি সমর্থক বাঁদরের ডাক অনুকরণ করে শব্দ করছিলেন। সঠিক প্রোটোকল অনুসরণ করা হয়নি জানিয়ে এফএআইকে বার্তা দেওয়ার পর উয়েফা এ অভিযোগের বিষয়ে কোনো তদন্ত শুরু করেনি।

রবিবারের ওই ম্যাচটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছিল যখন গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে আয়ারল্যান্ডে ম্যাচটি বয়কটের দাবি উঠেছিল। তবে আয়ারল্যান্ডের অধিকাংশ খেলোয়াড় ম্যাচটি খেলার পক্ষে ভোট দেন।

ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা হাত মেলাননি। অন্যদিকে ইসরায়েলের জাতীয় সংগীত চলার সময় আইরিশ খেলোয়াড়রা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন এবং ‘সংঘাতে প্রাণ হারানো সব মানুষের স্মরণে’ তারা কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন।

রবিবার সার্বিয়ার বাচকা তোপোলায় আবারও মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও ইসরায়েল, যেখানে আয়ারল্যান্ড নির্ধারিত স্বাগতিক দল হিসেবে থাকবে। ম্যাচটি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.