আপনি পড়ছেন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনে উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার ৯৬ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই দিনে এসব আদেশ জারি করা হয়। প্রশাসনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে তিন জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৯ জন পুলিশ সুপার এবং ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশে বড় রদবদল: বদলি ও পদায়ন ৯৬ কর্মকর্তার
বাংলাদেশ পুলিশের লোগো

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন করা হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ জেলায় বাস্তব অভিজ্ঞতা অর্জন কার্যক্রম সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নির্ধারিত নতুন কর্মস্থলে যোগদান করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তার দপ্তর পরিবর্তন করা হয়। এর মধ্যে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া ও বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা মেট্রোরেলে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিসি, শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, এম এম শাকিলুজ্জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি এবং ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব), মিজানুর রহমানকে রংপুর পিটিসি, মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ সদরদপ্তরে, ড. মো. মঞ্জুরে আলম প্রামানিককে ট্যুরিস্ট পুলিশে, এসআরবির পরিচালক মো. মোশাররফ হোসেনকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি, মোহাম্মদ আব্দুল হালিমকে সিআইডিতে, মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে এ টি এম মোশাররফ হোসেন ও সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি), মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, মোহাম্মদ হুমায়ুন কবির ও নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে, আশ্রাফুজ্জামান ও কবীর আহম্মেদকে কেএমপির ডিসি, ইয়াছমিন খাতুনকে এসবির বিশেষ পুলিশ সুপার এবং মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার করা হয়েছে। জারিকৃত এসব নির্দেশনা জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.