প্রধানমন্ত্রী: প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে
- Details
- by ২৪ ডেস্ক
জলবায়ু-সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও সুষম নগরায়নের জাতীয় রূপরেখা বাস্তবায়নে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার। একই সঙ্গে সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।

সুষম নগর উন্নয়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি জোরদারে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। এসব পদক্ষেপ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১১) অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই নগরজীবন নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
দ্রুত সম্প্রসারিত শহরগুলোতে যানজট, পরিবেশ দূষণ, অপর্যাপ্ত নাগরিক সুবিধা এবং জলবায়ুজনিত অভিবাসনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি নীতি বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবার ও বস্তিবাসীদের দীর্ঘদিনের আবাসনের মালিকানা অর্জনের সুযোগ সৃষ্টি এবং সমন্বিত পানি ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
আবাসন সুরক্ষাকে শুধু একটি ঘরের নিশ্চয়তা হিসেবে না দেখে নিরাপদ পানি, স্যানিটেশন ও নাগরিক সেবার সমন্বিত কাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই রূপরেখা বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারী, স্থানীয় জনগোষ্ঠী, এনজিও, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন বলে বাণীতে উল্লেখ করা হয়।
১৯৮৬ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। এবারও নির্ধারিত প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশে দিবসটি পালনের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.