উয়েফা নেশনস লিগের একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডের এক স্টাফ সদস্যের দিকে ইসরায়েলের এক ফুটবলারের থুতু দেওয়ার অভিযোগ উঠেছে। সার্বিয়ার বাচকা তোপোলা শহরের টিএসসি অ্যারেনায় রবিবার ম্যাচ চলাকালে রাজনৈতিক উত্তেজনার প্রভাব মাঠের ফুটবলেও ছড়িয়ে পড়ে।

উয়েফা নেশনস লিগ: উত্তেজনাপূর্ণ ম্যাচে ইসরায়েলি ফুটবলারের অশোভন আচরণ
ছবি - সংগৃহীত

দি আইরিশ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধ শেষে খেলোয়াড় ও স্টাফরা যখন টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন, তখন আয়ারল্যান্ডের অ্যাথলেটিক পারফরম্যান্স বিভাগের প্রধান ড্যামিয়েন ডয়েল এই অভিযোগ করেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন বলেন, ঘটনাটি শৃঙ্খলা কমিটির মাধ্যমে খতিয়ে দেখা হবে। দি আইরিশ টাইমসকে তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল তারা শুরু থেকেই আমাদের ভয় দেখানোর চেষ্টা করছিল।’ তবে প্রতিকূল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখার জন্য তিনি নিজের খেলোয়াড়দের প্রশংসা করেন।

ইসরায়েলের কোচ রান বেন-শিমন জানান, তিনি আগেই ড্রেসিংরুমে চলে গিয়েছিলেন, ফলে সেখানে কী ঘটেছে তা তিনি দেখতে পাননি। অন্যদিকে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

পরিচালনাসংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড ম্যাচটি সার্বিয়ার নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার পর এটি দর্শকহীন রুদ্ধদ্বার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফলে ম্যাচটিতে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছিল।

ম্যাচ শুরুর আগে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেন এবং ইসরায়েলের জাতীয় সংগীতের সময় মাথা নিচু করে রাখেন। এ ছাড়া তারা বরাবরের মতো এবারও ম্যাচের আগে প্রথাগত করমর্দন করতে অস্বীকৃতি জানান।

মাঠের লড়াইয়ে ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আয়ারল্যান্ডকে এগিয়ে নেন ট্রয় প্যারট। তবে বিরতির পরপরই গোল করে ইসরায়েলকে সমতায় ফেরান দলটির অধিনায়ক ডোর পেরেৎজ।

দ্বিতীয়ার্ধে ইসরায়েলের দুটি আক্রমণ গোলপোস্টে লেগে ফিরে আসে এবং শেষ পর্যন্ত কোনো দলই জয়সূচক গোল করতে পারেনি। ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের তথ্যমতে, এই ড্রয়ের পর নেশনস লিগের ‘বি৩’ গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড তৃতীয় এবং ২ পয়েন্ট নিয়ে ইসরায়েল তলানিতে রয়েছে।

এর আগে ২৭ সেপ্টেম্বর হাঙ্গেরিতে অনুষ্ঠিত ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিল আয়ারল্যান্ড।

গাজায় ইসরায়েলের গণহত্যার কারণে আয়ারল্যান্ডে এই দুটি ম্যাচ ঘিরে ব্যাপক রাজনৈতিক আলোচনা তৈরি হয় এবং ম্যাচগুলো বয়কটের জোর দাবি ওঠে। তবে ম্যাচ থেকে সরে দাঁড়ালে উয়েফার নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি থাকায় শেষ পর্যন্ত ম্যাচগুলোতে অংশ নেয় ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড।

রবিবারের ম্যাচ শেষে হালগ্রিমসন উল্লেখ করেন, দুই ম্যাচের এই সিরিজ শেষ হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। এ ছাড়া গত দুই সপ্তাহ তার দলের জন্য বেশ কঠিন ছিল বলেও তিনি মন্তব্য করেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী হালগ্রিমসন আরও দাবি জানান, ভবিষ্যতে যাতে আয়ারল্যান্ড ও ইসরায়েলকে একই গ্রুপে না রাখা হয়, উয়েফার তা নিশ্চিত করা উচিত।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.