লঞ্চে চাঁদাবাজি: ছাত্রদল নেতার সাফাইয়ের বিপরীতে কর্মীর স্বীকারোক্তি
- Details
- by জবি প্রতিনিধি
সদরঘাটে একটি লঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংগঠনের শীর্ষ নেতার বক্তব্য ও অভিযুক্ত কর্মীর ভাষ্যে স্পষ্ট স্ববিরোধিতা তৈরি হয়েছে। শাখা ছাত্রদলের সদস্যসচিব ঘটনাটি অস্বীকার করে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে অর্থ নেওয়ার চেষ্টার অভিযোগ তুললেও অভিযুক্ত দলীয় কর্মী লঞ্চ কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি সরাসরি স্বীকার করেছেন।

৫ অক্টোবর বিকেলে সদরঘাটের ৪ নম্বর টার্মিনালে প্রিন্স আওলাদ লঞ্চে পরিচয়পত্র ছাড়া প্রবেশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে কর্মীদের বিরোধের সূত্রপাত হয়। লঞ্চ সংশ্লিষ্টদের অভিযোগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে কিছু শিক্ষার্থী ভেতরে যাওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় কর্মীদের ওপর হামলা ও মুঠোফোন ভাঙচুর চালানো হয়। এতে জবির ২০তম ব্যাচের সৈকত, কাব্য, ইমন, আসিফ, আলিমুল, সাইন আহমেদ পবন, ১৮তম ব্যাচের সাইদ, নাইম, তাজ এবং আইএমএলের বহিষ্কৃত ছাত্রদল কর্মী শের আলীসহ বেশ কয়েকজন অংশ নেন। অভিযুক্তদের বড় অংশই জবি ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
মারধরের পর লঞ্চ মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৪০ হাজার টাকা দাবি করে শেষ পর্যন্ত ২০ হাজার টাকায় ঘটনাটি রফা করা হয় বলে লঞ্চের কর্মীদের সূত্রে জানা গেছে। প্রিন্স আওলাদ লঞ্চের সুপারভাইজার মো. জিল্লু নির্দিষ্ট অংক নিশ্চিত না করলেও বিভিন্ন কারণ দেখিয়ে শিক্ষার্থীদের টাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কেউ যেন লঞ্চে প্রবেশ করতে না পারে, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেওয়া হবে বলে জানান লঞ্চটির ব্যবস্থাপনা পরিচালক যুবরাজ হোসেন।
এদিকে আর্থিক লেনদেনের মাধ্যমে ঘটনাটি মীমাংসার খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে গেলে বাংলাদেশ বুলেটিনের জবি প্রতিনিধি আকাশ আহমেদ রুপম এবং পাবলিক নিউজের প্রতিনিধি এটিএম হাসনাত হাবিবকে লাঞ্ছিত করে বের করে দেন উপস্থিত ছাত্রদল কর্মীরা। পরবর্তীতে সদস্যসচিব শামছুল আরেফিন নিজের ফেসবুক প্রোফাইলে দাবি করেন, লঞ্চ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মারধর করে নিজেরাই ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সাংবাদিক পরিচয়ে কেউ কেউ মীমাংসার টাকা নিতে চেয়েছিলেন।
তবে সদস্যসচিবের এই বক্তব্যের সম্পূর্ণ বিপরীত তথ্য দেন ঘটনার সাথে জড়িত জবি ছাত্রদল কর্মী আলিমূল ইসলাম। তিনি স্বীকার করেন, মারামারির সময় সৈকতের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার কারণে ক্ষতিপূরণ দাবি করা হলে লঞ্চ কর্তৃপক্ষ তাদের টাকা দেয়। ঘটনার বিষয়ে জানতে সদস্যসচিব শামছুল আরেফিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.