বিদায়বেলায় অঝোরে কাঁদলেন লিওনেল মেসি
- Details
- by খেলাধুলা ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল থেকে অশ্রুসিক্ত বিদায় নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে জয়ের পর আবেগাপ্লুত কণ্ঠে জাতীয় দলের হয়ে আর মাঠে না নামার সিদ্ধান্তের কথা জানান এই মহাতারকা। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আকাশি-সাদা জার্সি গায়ে জড়ানোর পর ভক্ত ও সতীর্থদের উদ্দেশে তিনি এক আবেগঘন বিদায়ী ভাষণ দেন।

মাইক্রোফোন হাতে মেসি বলেন, ‘আজ কিছু বলা সত্যিই কঠিন, মনের ভেতর অনেক অনুভূতি ও চিন্তা ঘুরপাক খাচ্ছে। সবার আগে আমার বাবার কথা মনে পড়ছে। বিদায়ী চিঠিতে যা বলেছি, তার বাইরে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কিছু বলার নেই। ২০ বছরেরও বেশি সময় ধরে এই জার্সি রক্ষা করতে পারা ছিল অত্যন্ত গর্বের বিষয়। সবচেয়ে খারাপ মুহূর্তগুলোতেও আমি কখনো লড়াই থামাইনি, নিজের সর্বোচ্চটা দিয়েছি এবং সবসময় দলের পাশে থেকেছি। জাতীয় দলে আর না আসাটা হবে ভীষণ বেদনার। আমি শপথ করে বলছি, সারাজীবন এখানে আসতে পারলে ভালো লাগতো, কারণ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলাটাই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি।’
বিদায়ের সঠিক সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদিও আমি সারাজীবন এখানে থাকতে চাই, কিন্তু আমার মনে হয় এখনই উপযুক্ত সময়। শেষ বিশ্বকাপটি আমার জন্য অনেক বড় এক অভিজ্ঞতা ছিল। আমরা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম এবং খুব কাছাকাছিও পৌঁছেছিলাম, আসলে সেখানে অপ্রত্যাশিত কিছু ঘটেনি। আমরা সবকিছু উজাড় করে দিয়েছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে আমাদের শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড ধকল গিয়েছিল। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। এই জার্সির জন্য সবসময় যেমন লড়াই করেছি, এবারও ঠিক সেভাবেই লড়েছি। আমার পাশে যেসব সতীর্থ ছিলেন, তারা সবসময় এই জার্সির জন্য নিজেদের সবকিছু উৎসর্গ করেছেন, এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়।’
সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি বলেন, ‘এই দলের সঙ্গে কাটানো সময়ের জন্য সতীর্থদের ধন্যবাদ জানাই। তারা আমার শৈশবের স্বপ্ন পূরণ করেছে—বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা, ফিনালেসিমা এবং সম্ভাব্য সব শিরোপা জিতিয়েছে। মাঠ ও মাঠের বাইরে তাদের সঙ্গে সময় কাটাতে পারা ছিল অনেক বড় গর্বের। আমি জানতাম আমার পাশে এমন সব যোদ্ধা আছে যারা জীবন দিয়ে লড়বে, তাই যে কারও বিপক্ষেই আমরা নির্ভয়ে লড়াইয়ে নামতাম।’
সমর্থকদের ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, ‘এখানে খেলাটা আমি খুব মিস করব। পুরো দেশ ভ্রমণের সৌভাগ্য আমার হয়েছে এবং সবসময় অভাবনীয় ভালোবাসা পেয়েছি। যা কিছু পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। যেখানেই খেলেছি, তা বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকা, প্রতিটি মাঠ দর্শকে পূর্ণ ছিল। সমর্থকরা সব জায়গায় প্রচণ্ড ত্যাগ স্বীকার করে উপস্থিত হয়েছেন। আমরা জানি এটা কতটা কঠিন, কিন্তু যেখানেই যাই মনে হতো আমরা নিজেদের ঘরের মাঠেই খেলছি। আমরা সবসময় সেই অনুভূতিটা পেয়েছি।’
ক্যারিয়ারের স্মৃতিচারণ করে মেসি আরও বলেন, ‘এই মাঠেই আমি আমার ক্যারিয়ারের অন্যতম আনন্দের দিনটি কাটিয়েছিলাম, যেদিন বিশ্বকাপ জয়ের পর আমরা প্রথম খেলতে নেমেছিলাম। সেই দিনের অভিজ্ঞতা আমি কখনোই ভুলব না, তা ছিল অসাধারণ। আজও সেসব ভিডিও দেখলে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। সেই দিনটি আমার, দলের সবার এবং আমার পরিবারের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
বিদায়ের মুহূর্তটিকে সবচেয়ে কষ্টের উল্লেখ করে তিনি বলেন, ‘আজ এখানে দাঁড়িয়ে নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিনটি পার করছি। কারণ আজ আমি জাতীয় দল ও আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। জাতীয় দলের রং রক্ষা করাটা খুব মনে পড়বে, তবে এখন থেকে আমি আপনাদের কাতারে থাকব, এই তরুণদের এবং দলের ভবিষ্যৎকে সমর্থন দেব। আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকব।’
ভবিষ্যতের জন্য বার্তা দিয়ে তিনি বলেন, ‘এটা বারবার প্রমাণিত হয়েছে যে, আমরা যখন ঐক্যবদ্ধ থাকি, তখন আমরা সবার চেয়ে বেশি শক্তিশালী এবং যেকোনো বাধা অতিক্রম করতে পারি। সামনে কঠিন সময় আসবে, এটা নিশ্চিত। কারণ এতদিন ধরে যা অর্জিত হয়েছে তা কিন্তু স্বাভাবিক বা সহজ বিষয় নয়। আর সেই কঠিন সময়ে আমাদের সবাইকে আগের চেয়েও বেশি পাশে থাকতে হবে। শেষ বৈঠকেও আমি যেমন বলেছিলাম—বড় লক্ষ্য অর্জনের জন্য শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল হতে হবে, কারণ কিছু মানুষ দলটির খারাপ দেখতে চায়। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না।’
ঐক্যের গুরুত্ব তুলে ধরে মেসি বলেন, ‘কঠিন এবং প্রতিকূল মুহূর্তেই দলের আসল শক্তি বোঝা যায়। দল যদি শক্তিশালী না হয়, তবে সাফল্য পাওয়া অসম্ভব। আমি বলব, আমাদের দলটি ছিল অসাধারণ এবং সে কারণেই আমরা সবকিছু অর্জন করতে পেরেছি।’
বক্তব্যের ইতি টেনে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমি আজ অনেক বেশি কথা বলছি, কারণ আমি যেতে চাই না, মাঠ ছাড়তে চাই না। শুধু বলতে চাই, আমি আপনাদের ভালোবাসি, খুব মিস করব। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে আমি একজন আর্জেন্টাইন হতে পেরেছি। আর্জেন্টাইন হিসেবে আমি গর্বিত এবং আপনাদের সঙ্গে আমার সব স্বপ্ন পূরণ করতে পেরে আনন্দিত। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে ভালোবাসি।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.