আপনি পড়ছেন

ভারতের চার দশকের পুরোনো একটি অকেজো কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বিএস-১। গাজীপুরের গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে নিজস্ব প্রকৌশলীদের তাৎক্ষণিক কৌশলগত পদক্ষেপে কক্ষপথ সাময়িক পরিবর্তন করে এই সম্ভাব্য দুর্ঘটনা প্রতিহত করা হয়।

ধেয়ে আসছিল ধ্বংসাবশেষ, যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১)। ছবি- বিএসসিএল

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমাদুর রহমানের দেওয়া তথ্যমতে, গত ১৩ আগস্ট ভারতের ইনস্যাট-১এ স্যাটেলাইটের একটি ভাঙা টুকরো বিএস-১-এর মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে অতিক্রম করে। ১৯৮২ সালে মহাকাশে পাঠানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ভারতীয় ওই স্যাটেলাইটের ধ্বংসাবশেষটি দ্রুতগতিতে বিএস-১-এর কক্ষপথের কাছাকাছি চলে এসেছিল।

এর আগে ৮ ও ৯ আগস্ট মার্কিন মহাকাশ নজরদারি সংস্থা স্পেস-ট্র্যাক থেকে সম্ভাব্য বিপদের প্রাথমিক সতর্কবার্তা পায় বিএসসিএল। এই নজরদারি প্ল্যাটফর্মের সদস্য হওয়ায় যেকোনো ভাসমান বর্জ্যের গতিবিধি নিয়মিত জানতে পারে বাংলাদেশ। সতর্কবার্তা পাওয়ার পরপরই গাজীপুর কেন্দ্রের প্রকৌশলীরা ধ্বংসাবশেষটির গতিপথ, কক্ষপথের দূরত্ব এবং সম্ভাব্য ঝুঁকির মাত্রা পর্যালোচনা শুরু করেন।

পরিস্থিতি পর্যালোচনার পর সংঘর্ষের ঝুঁকি শূন্যে নামিয়ে আনতে বিএস-১-কে তার মূল কক্ষপথ থেকে কিছুটা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। মুহাম্মদ ইমাদুর রহমান জানান, অত্যন্ত নিখুঁত হিসাবের মাধ্যমে স্যাটেলাইটটির অবস্থান সাময়িকভাবে পরিবর্তন করা হয়। ফলে ধ্বংসাবশেষটি কোনো ক্ষতি ছাড়াই ৮৫২ মিটারের ব্যবধানে পাশ কাটিয়ে চলে যায়।

এই কার্যক্রমে স্যাটেলাইটটির নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান থালেস অ্যালেনিয়া স্পেসের কোনো সরাসরি সহায়তা নেওয়া হয়নি। বাংলাদেশি প্রকৌশলীরাই গাজীপুর স্টেশন থেকে পুরো প্রক্রিয়া সফলভাবে পরিচালনা করেন।

২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বিএস-১ উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর প্রথম তিন বছর থালেসের প্রকৌশলীরা পরিচালনায় সহায়তা দিলেও ২০২১ সাল থেকে বিএসসিএল সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় স্যাটেলাইটটির নিয়ন্ত্রণ পরিচালনা করছে। এর আগে ২০২১ সালেও একবার অন্য একটি মহাকাশ বর্জ্যের মুখোমুখি হয়েছিল দেশের এই স্যাটেলাইট।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.