আপনি পড়ছেন

রাজধানীর গণপরিবহন খাতে শৃঙ্খলা ও সড়কের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহানগরীর সার্বিক পরিবহন ব্যবস্থাপনার সংকট ও বিদ্যমান বিশৃঙ্খলা দূর করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক
ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই আলোচনা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা চলছে।

বৈঠকে অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এ ছাড়া নীতি-নির্ধারণী এই সভায় উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.