নতুন গঙ্গা চুক্তিতে ফিরছে 'গ্যারান্টি ক্লজ'
- Details
- by ২৪ ডেস্ক
১৯৭৭ সালের ঐতিহাসিক চুক্তির আদলে 'গ্যারান্টি ক্লজ' অন্তর্ভুক্ত করে ভারতের সঙ্গে নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তি চূড়ান্ত করার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দীর্ঘমেয়াদে জাতীয় স্বার্থ নিশ্চিত করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে দুই দেশের যৌথ নদী কমিশন (জেআরসি) নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) এক সেমিনার শেষে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এসব তথ্য জানান। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির কার্যকারিতা শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। ২০২৬ সালের ১২ ডিসেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই দ্বিপক্ষীয় সমঝোতা নিশ্চিত করতে জোর তৎপরতা চলছে।
পানিসম্পদমন্ত্রী জানান, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে সম্পাদিত পাঁচ বছর মেয়াদি চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে গ্যারান্টি ক্লজ বহাল ছিল। তবে ১৯৯৬ সালের চুক্তিতে সেই ধারাটি বাদ দেওয়া হয়। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো নতুন চুক্তিতে দীর্ঘমেয়াদে সেই নিশ্চয়তার বিধান ফিরিয়ে আনা। জেআরসির কারিগরি পর্যায়ের কার্যক্রম সমাপ্ত হলেই চুক্তি সইয়ের লক্ষ্যে মন্ত্রী পর্যায়ের চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
অভ্যন্তরীণ পানিসম্পদ ব্যবস্থাপনা প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাড়াও দেশি-বিদেশি বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করে ২০২৭ সালের মধ্যেই তিস্তা প্রকল্পের মূল কাজ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে পদ্মা ব্যারেজ প্রকল্পটি ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানান পানিসম্পদমন্ত্রী। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রকল্পটির মাঠপর্যায়ের কার্যক্রম দৃশ্যমান রূপ পাবে। দেশের প্রায় সাত কোটি মানুষের সুফল নিশ্চিত করতে সরকার যেকোনো ধরনের আন্তর্জাতিক চাপের চেয়ে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নদী প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.