সাহিত্যে নোবেল পেলেন অ্যান কার্সন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সাহিত্যের প্রচলিত ব্যাকরণ ভেঙে নতুন ধারার নিরীক্ষাধর্মী সৃষ্টির স্বীকৃতি হিসেবে কানাডিয় সাহিত্যিক অ্যান কার্সন নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় ২০২৬ সালের সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

দীর্ঘ সাহিত্যজীবনে কার্সন বাঁধাধরা কাঠামোর বাইরে গিয়ে শব্দ ও ভাষার ব্যুৎপত্তি নিয়ে কাজ করেছেন। নতুন ভাবনার প্রকাশ ঘটাতে শব্দের উৎসমূল সন্ধান করাই তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। ২০১৬ সালে প্রকাশিত তার ‘ফ্লোট’ গ্রন্থে ২২টি ভিন্নধর্মী রচনা স্থান পায়, যা যেকোনো ক্রমে পড়ার সুযোগ রয়েছে। এছাড়া ২০২৪ সালে প্রকাশিত ‘রং নর্মা’ গ্রন্থে সাহিত্য, শিল্প ও শিক্ষাক্ষেত্রের নানা অনুষঙ্গের পাশাপাশি অভিনয় ও মঞ্চ পরিবেশনার উপাদান যুক্ত করে তিনি নিজের বৈচিত্র্যময় শৈলীর প্রমাণ দেন।
প্রাচীন গ্রিক সাহিত্যের অনুবাদক হিসেবেও কার্সনের সুখ্যাতি রয়েছে। গ্রিক কবি স্যাফোর কবিতার বিভিন্ন খণ্ডাংশ নিয়ে ২০০২ সালে তিনি প্রকাশ করেন ‘ইফ নট, উইন্টার’। এর বাইরে তিনি গ্রিক নাট্যকার সফোক্লিসের ‘ইলেক্ট্রা’ ও ‘অ্যান্টিগোন’ এবং ইউরিপিডিসের ‘বাক্কাই’ নাটক অনুবাদ করেন, যা যথাক্রমে ২০০১ ও ২০১৫ সালে প্রকাশিত হয়।
১৯৯০-এর দশক থেকেই বৈশ্বিক সাহিত্য ও শিল্পাঙ্গনে তার কাজ বিশেষভাবে মূল্যায়িত হতে থাকে। ১৯৯৫ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘গ্লাস, আয়রনি অ্যান্ড গড’-এর ‘দ্য গ্লাস এসে’ কবিতায় তিনি কবিতা ও প্রবন্ধের সীমারেখা মুছে দিয়ে দীর্ঘ কবিতার নতুন রূপরেখা তৈরি করেন। এরপর ১৯৯৮ সালে প্রকাশ পায় তার অন্যতম আলোচিত পদ্য-উপন্যাস ‘অটোবায়োগ্রাফি অব রেড: এ নভেল ইন ভার্স’। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক কবি স্টেসিখোরোসের ডানাওয়ালা লাল দানব গেরিয়ন চরিত্রকে উপজীব্য করে প্রাচীন আখ্যানকে আধুনিক প্রেক্ষাপটে রূপ দেন তিনি।
১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন অ্যান কার্সন। ১৯৮১ সালে ক্লাসিকস বিষয়ে ‘ওদি এত আমো এরগো সুম’ শীর্ষক ডক্টরাল থিসিস সম্পন্ন করেন তিনি, যার অর্থ ‘আমি ঘৃণা করি এবং আমি ভালোবাসি, সুতরাং আমি আছি’। লেখালেখির পাশাপাশি শিক্ষকতায় যুক্ত থাকা কার্সন বিভিন্ন সময়ে দৃশ্যশিল্পী, নৃত্য পরিচালক, অপেরা ও থিয়েটার পরিচালকদের সঙ্গে যৌথভাবে শিল্পকর্মে অংশ নিয়ে প্রচলিত সাহিত্যিক নিয়মের বাইরে নিজের সৃজনশীলতার বিস্তার ঘটিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.