আইসিসির ৯ কর্মকর্তার হস্তান্তর চায় রাশিয়া
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নয়জন কর্মকর্তার প্রত্যর্পণ চেয়ে নেদারল্যান্ডসের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে রাশিয়া। সংশ্লিষ্ট কর্মকর্তারা রাশিয়ার আদালতে অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানেসহ এসব কর্মকর্তার আটক ও প্রত্যর্পণ চেয়ে তারা ‘অন্য কয়েকটি দেশেও’ অনুরোধ পাঠিয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে মস্কো সিটি কোর্ট অনুপস্থিতিতে ওই নয়জনকে দোষী সাব্যস্ত করে। তাদের বিরুদ্ধে জেনেবুঝে একজন নির্দোষ ব্যক্তিকে ফৌজদারি দায়বদ্ধতার আওতায় আনা, বেআইনিভাবে আটক এবং আন্তর্জাতিকভাবে সুরক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর হামলার অভিযোগ আনা হয়। বিচারে তাদের সাড়ে তিন বছর থেকে শুরু করে ১৫ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে ২০২৩ সালে ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির শিশুদের অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।
জাপানি নাগরিক তোমোকো আকানেসহ আইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ার এই পদক্ষেপ এলো। জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ‘মার্কিন সার্বভৌমত্বের প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের তৈরি হুমকি মোকাবিলার প্রচার অভিযান’ শুরু করে। ২০২০ সালে আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা অপরাধের তদন্ত পরিচালনার অনুমোদন দিয়েছিল এই আদালত।
এদিকে রাশিয়ার এই প্রসিকিউটরিয়াল অনুরোধের তীব্র নিন্দা জানিয়েছে জাপান। কিয়োডো নিউজের বরাতে সরকারি মুখপাত্র মাসানাও ওজাকি জানান, এই পদক্ষেপগুলো ‘অন্যায় ও অগ্রহণযোগ্য।’
তিনি আরও বলেন, সরকার ‘রাশিয়ার কাছে আরও জোরালো প্রতিবাদ জানানো’ এবং ‘আইসিসি ও অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখাসহ যথাযথ পদক্ষেপ নেওয়ার’ পরিকল্পনা করছে।
২০০২ সালে প্রতিষ্ঠিত এই আদালতের ভিত্তি রোম সংবিধির স্বাক্ষরকারী দেশ হিসেবে জাপান অন্তর্ভুক্ত থাকলেও রাশিয়া ও যুক্তরাষ্ট্র এর পক্ষভুক্ত নয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.