আপনি পড়ছেন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘সবাইকে নিজ নিজ এলাকায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে হবে এবং বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়ার ডাক সমাজকল্যাণমন্ত্রীর
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন

নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভা ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে মানুষের মধ্যকার পারস্পরিক দূরত্ব দূর হবে এবং একটি সম্প্রীতিপূর্ণ পরিবেশে সবার শান্তিতে বসবাস করা আরও সহজ হবে।’

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’ এ সময় তিনি সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ডা. জাহিদ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সবার কল্যাণ নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সবজি চাষে কৃষকদের উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে এসএসিপি-রেইনস (SACP-RAINS) প্রকল্পের আওতায় নবাবগঞ্জ উপজেলার ১ হাজার ৮০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে সবজির বীজ, ১০ কেজি সার ও নেট প্রদান করা হয়।

এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ৩২ জন প্রতিবন্ধী ব্যক্তি, ৭২ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং ৬৫ জন সুবিধাবঞ্চিত, অসহায়, অসুস্থ ও গৃহহীন মানুষের মাঝে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। পাশাপাশি ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত ৪৮ জন দরিদ্র রোগীর প্রত্যেককে ১ লাখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।

একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। কৃষকদের এ ধরনের সহায়তা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণ একটি সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. জাহিদ।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.