বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে সরকারি সহায়তার আশ্বাস
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে রূপ দিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গবেষণাগারের এই সাফল্য মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে ১০০ থেকে ১২০ কোটি টাকা ব্যয়ে একটি পাইলট প্ল্যান্ট স্থাপনে সরকারের সক্রিয় সমর্থনের কথা জানান তিনি।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রদর্শনীতে বিজ্ঞানীদের উদ্ভাবিত কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করে এ সহায়তার কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেন।
পরবর্তী ধাপে দৈনিক ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াজাতকরণ ক্ষমতাসম্পন্ন পরীক্ষামূলক কারখানাটি স্থাপন করা হবে। প্রযুক্তিটির বাণিজ্যিক সম্ভাবনা, উৎপাদন খরচ এবং সার্বিক কার্যকারিতা নির্ধারণের উদ্দেশ্যেই এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান এই প্রযুক্তির সামগ্রিক দিক তুলে ধরেন। প্রায় এক দশক ধরে গবেষণার পর ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ (এইচটিএল) পদ্ধতি ব্যবহার করে মানববর্জ্য, পয়ঃশোধনাগার, রান্নাঘরের উচ্ছিষ্ট এবং কৃষিজ বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড তৈরিতে সাফল্য পেয়েছেন তারা। পরীক্ষাগারের বিশ্লেষণে ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদন সম্ভব হয়েছে।
উদ্ভাবনটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা গেলে দেশের আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ বিকল্প তৈরি হবে। এর মাধ্যমে প্রতি বছর আনুমানিক সাড়ে ৬ হাজার থেকে ১৩ হাজার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও দেশীয় জ্বালানি খাতের বিকাশ ঘটবে বলে গবেষকরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.