স্থানীয় সরকার নির্বাচন: প্রস্তুতিতে আরও সময় চায় বিএনপি
স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের আগে প্রশাসনিক ও দলীয় প্রস্তুতি গুছিয়ে নিতে আরও সময় চায় বিএনপি। প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের স্থবিরতা এবং একই পদে দলের একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার ঝুঁকি বিবেচনা করে এই অবস্থান নিয়েছে দলটি। ১০ অক্টোবর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই বৈঠক রাত ৯টা পর্যন্ত চলে। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ছিল বৈঠকের মূল আলোচ্য বিষয়। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, নির্বাচন চলাকালে অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদ ঠেকাতে আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন কয়েকজন নেতা। তবে অন্য নেতারা অপ্রয়োজনীয় বিলম্ব না করে দ্রুত প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, অধ্যাপক ড. এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিউল্লাহ।
দলীয় সূত্র জানায়, জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা পর্যায়ের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত অনলাইন বৈঠকের বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করেন রিজভী ও জবিউল্লাহ।
প্রার্থী দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ
বিএনপি চায় স্থানীয় সরকার নির্বাচন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হোক, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারেন।
এবার দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় একই পদে বিএনপির একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে। এর ফলে ভোট ভাগ হয়ে স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব তীব্র হতে পারে এবং দলের অভ্যন্তরে বিভেদ আরও গভীর হতে পারে। এ কারণে সম্ভাব্য বিরোধগুলো আগেই আলোচনার মাধ্যমে সমাধানের নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
এদিকে স্থায়ী কমিটির এক সদস্য সোমবার নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সম্ভাবনার কথা তোলেন। তবে বেশ কয়েকজন নেতা জানান, সরকার এখনো নির্বাচন কমিশনকে এই নির্বাচনের কোনো দায়িত্ব দেয়নি, ফলে তারিখ ঘোষণার কোনো এখতিয়ার কমিশনের নেই।
পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক রাখবে বিএনপি
আসন্ন দুর্গাপূজা চলাকালে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকার এবং সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
বৈঠক শেষে রুহুল কবির রিজভী জানান, শারদীয় উৎসব যেন নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপিত হয়, তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি অভিযোগ করে বলেন, দেশ ও গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠী ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ‘দক্ষ ব্যবস্থাপনা ও প্রশাসনের মাধ্যমে সরকার সব ধরনের অপপ্রচার, অপকর্ম এবং ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হবে এবং আমাদের দলের নেতাকর্মীরাও এ বিষয়ে সার্বক্ষণিক সতর্ক থাকবেন।’
রিজভী আরও যোগ করেন, পূজামণ্ডপগুলোতে বিএনপির নেতাকর্মীরা ‘অতন্দ্র প্রহরীর মতো’ দায়িত্ব পালন করবেন।
আগামী বছরের শুরুতে নির্বাচনের ভাবনা সরকারের
সরকার এর আগে আগামী বছরের শুরুর দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিল।
২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচন কমিশন নভেম্বর বা ডিসেম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষে জানুয়ারিতে এই ভোটগ্রহণের কথা বিবেচনা করছে।
ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার এই ভোট প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.