আপনি পড়ছেন

উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত সরকারি বাজেটের প্রতিটি পয়সার যথার্থ ব্যবহার নিশ্চিত করতে এবং আর্থিক অপচয় রোধে সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের কষ্টার্জিত অর্থ কেবল দেশ ও মানুষের কল্যাণেই ব্যয় করার ওপর জোর দেন তিনি।

প্রধানমন্ত্রী: জনগণের অর্থের প্রতিটি পয়সা সতর্কভাবে ব্যয় করুন
সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন উদ্যোগ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা তুলে ধরেন।

বাজেট ব্যবস্থাপনা ও আর্থিক জবাবদিহিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে। তবে এটি যেহেতু জনগণের অর্থ, তাই তার প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় হয়, সে ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক নজরদারি বজায় রাখতে হবে।

সরকারি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের অবস্থানকে সুবিধাপ্রাপ্ত হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার তুলনায় প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিরা অনেক বেশি সুবিধা ভোগ করেন। এই সুযোগ চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি অর্পিত ক্ষমতা ও সময়কে মানুষের উপকারে আন্তরিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

নীতি নির্ধারণে মাঠপর্যায়ের অভিজ্ঞতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি কর্মকর্তাদের যেকোনো বিষয়ে খোলামেলা পর্যবেক্ষণ ও মতামত প্রকাশের তাগিদ দেন। উক্ত পর্যালোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.