আপনি পড়ছেন

আসন্ন দুর্গাপূজার ছুটিতে ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনা ও ২৯টি বাড়তি কোচ যুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ রুটের পাঁচটি আন্তঃনগর ট্রেনের নির্ধারিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ পরিবহন প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সভাপতিত্ব করেন।

পূজায় বিশেষ ট্রেন ও ২৯ কোচ নামাচ্ছে রেলওয়ে
ট্রেন

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ট্রেনের সময়সূচি ও চলাচলের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম থেকে ঢাকায় চলবে ‘ঢাকা স্পেশাল-৩’। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলাচল করবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১’ ও ‘ট্যুরিস্ট স্পেশাল-২’। এছাড়া ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ‘চট্টগ্রাম স্পেশাল-৪’ পরিচালনা করা হবে।

যাত্রীচাপ ব্যবস্থাপনায় পূর্বাঞ্চলের জন্য ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলের জন্য ছয়টি ব্রডগেজ কোচ যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ঢাকা-খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর ও একই রুটের মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের নির্ধারিত সাপ্তাহিক বিরতিও কার্যকর থাকছে না।

ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতে এবং সূচি বিপর্যয় রোধে প্রধান জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের বিশেষ তদারকি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী ইঞ্জিন বরাদ্দের পাশাপাশি রেললাইন, সেতু, সিগন্যাল ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরিচর্যা নিশ্চিত করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে উদ্ধারকারী রিলিফ ট্রেন।

যাত্রীদের নিরাপত্তায় ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর যৌথ তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ এবং ২০ অক্টোবর দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি বজায় থাকবে।

প্রস্তুতি সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তরপ্রধান, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.