আপনি পড়ছেন

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি নাগরিক মুফতি নাসরুল্লাহ প্রাণ হারিয়েছেন। অত্যন্ত সুরক্ষিত একটি আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক যাত্রীর এমন মৃত্যুর ঘটনা বৈশ্বিক আকাশপথ ও ভিনদেশে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতিকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে।

ওমরা করতে গিয়ে রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত কুমিল্লার নাসরুল্লাহ
মুফতি নাসরুল্লাহ

নিহত ৩৫ বছর বয়সী নাসরুল্লাহ ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রবিউল উলূম মাদ্রাসার শিক্ষাসচিব ছিলেন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে। শনিবার সকালে তিনি নিজ মাদ্রাসার ৪৫ জন শিক্ষক ও কর্মচারীর একটি ওমরাহ দলের নেতৃত্ব দিয়ে ঢাকা ত্যাগ করেন।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, দলটি সৌদি আরবের স্থানীয় সময় অনুযায়ী রিয়াদ বিমানবন্দরে অবতরণের পর জেদ্দাগামী অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বোর্ডিং পাস সম্পন্ন করে। দলের তত্ত্বাবধায়ক হিসেবে নাসরুল্লাহ সামনে অবস্থান করছিলেন। সে সময় তার মাত্র ১০ থেকে ১৫ গজ অদূরে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এতে তিনি মারাত্মকভাবে জখম হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হামলার পর থেকেই দলের দলনেতার সঙ্গে ঢাকার স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয় ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনুসন্ধানের মধ্যে রোববার বিকেলে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির পাঠানো সনদের মাধ্যমে নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি তার পরিবারকে নিশ্চিত করা হয়।

স্বজনরা জানান, চার ভাই ও তিন বোনের মধ্যে নাসরুল্লাহ ছিলেন তৃতীয়। তার ঘরে তিনটি অপ্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। তার বড় ভাই মাওলানা আহসান উল্লাহ বদর দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি জানান।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান এ বিষয়ে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং নিহত ব্যক্তির মরদেহ বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়ায় দাপ্তরিকভাবে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.