আপনি পড়ছেন

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ম্যাকবুক ল্যাপটপটি চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। তবে তার সঙ্গে থাকা মূল্যবান ডিএসএলআর ক্যামেরাটি এখনো নিখোঁজ রয়েছে।

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার, এখনও মেলেনি ক্যামেরা
রাজশাহী রেলওয়ে থানায় জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার

শনিবার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোর নামের একটি দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। নাটোর সদর থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার শরিফুল হক। তিনি জানান, নিখোঁজ ক্যামেরাটি উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার জানান, কাপুড়িয়াপট্টির বাসিন্দা অমল কুমার সাহা ৮ অক্টোবর সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার পথে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি আসনের নিচে ব্যাগটি পড়ে থাকতে দেখেন। ব্যাগটি নওগাঁয় নিয়ে খোলার পর ল্যাপটপটি দেখতে পান তিনি এবং বিষয়টি ছেলে অন্তরের সঙ্গে আলোচনা করেন। গণমাধ্যমের বরাতে এক জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর খবর জানতে পেরে তিনি ছেলেকে জানান। এরপর তার ছেলে রবিবার রাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

পুলিশ সুপার আরও জানান, তথ্যের ভিত্তিতে নূর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ। ল্যাপটপ উদ্ধারের খবর জানানো হলে পর্যটক ল্যান্ডার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন ক্রিল ল্যান্ডার। বগুড়া ভ্রমণ শেষে সান্তাহারে যান এবং সেখান থেকে নাটোর হয়ে দর্শনাগামী একটি ট্রেনে ওঠেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) নাটোর রেলস্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামাগারে অপেক্ষা করার সময় রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় ল্যান্ডার তার মালপত্র ওই ব্যক্তির কাছে রেখে যান। ফিরে এসে তিনি দেখেন, সেই ব্যক্তিসহ ম্যাকবুক ও ক্যামেরার ব্যাগটি উধাও হয়ে গেছে।

পরবর্তীতে এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ল্যান্ডার।

প্রাথমিকভাবে পুলিশ প্রযুক্তির সহায়তায় ল্যাপটপটির অবস্থান শনাক্ত করে রাজশাহীর রেলগেট এলাকায়। পরবর্তীতে রাজশাহীর একটি মহিলা কলেজের কাছে অবস্থান শনাক্ত হলে রেলওয়ে পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, গোয়েন্দা শাখা ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সেখানে যৌথ তল্লাশি চালায়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আব্দুলপুর রেলস্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত করা হয়। পুলিশ তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালালেও সে সময় মালপত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে তদন্তকারী দল সন্দেহভাজন চোরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। মালামাল শনাক্ত ও উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশসহ একাধিক দল সমন্বিতভাবে কাজ করে।

রাজশাহীতে তল্লাশি চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যান্ডার বলেন, ল্যাপটপটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল। তবে তার পাসপোর্ট ও মোবাইল ফোন নিরাপদে রয়েছে এবং এটিই বাংলাদেশে তার প্রথম সফর। মালামাল উদ্ধারের অভিযানটি জটিল উল্লেখ করলেও অনুসন্ধান সঠিক পথেই এগোচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সহায়তার জন্য পুলিশের ভূয়সী প্রশংসা করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.