সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সাবেক সেনা কর্মকর্তার জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭) এবং লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩)।

সোমবার বিকেলে কড়া নিরাপত্তায় আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মুনসুর রিপন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত জামিন নাকচ করে চার দিনের রিমান্ডের নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তার দাখিল করা রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা পল্লবী এলাকার একটি বাসা থেকে ‘Bangladesh Awami League Supporters Alpha # 1’ এবং ‘BBM Transparency’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সহিংস উসকানিমূলক ডিজিটাল সামগ্রী তৈরি ও প্রচার করছিলেন। এছাড়া ‘Unity Care’ ও ‘Public Parliament’ প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগসাজশে আওয়ামী লীগের পুনরুত্থান ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তারা। পাশাপাশি ‘কালআজকাল.কম’ নামের ফেসবুক পেজের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছিল।
আবেদনে আরও বলা হয়, ২০১৮ সালে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আসামিরা তৎকালীন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে ১০১ সদস্যের ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ গঠন করেন। প্রাথমিক তদন্তে তাদের সঙ্গে দেশি ও বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগের প্রমাণ মিলেছে বলেও আদালতকে জানায় পুলিশ।
অন্যান্য সহযোগী ও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের শনাক্তকরণ, অবৈধ অর্থায়নের উৎস সন্ধান, সংশ্লিষ্ট অন্যান্য ডিজিটাল পেজ ও ওয়েবসাইটের হদিস বের করা এবং মামলার সামগ্রিক রহস্য উদ্ঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড আবেদন করা হয়।
এর আগে রোববার রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ডিবির পল্লবী জোনাল টিমের পরিদর্শক আলী আকবর বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে পল্লবী থানায় মামলা দায়ের করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.