আপনি পড়ছেন

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ছয় বছরে সংগৃহীত স্বর্ণ ও রুপার পরিমাণ ছাড়িয়েছে দুই হাজার ভরির মাইলফলক। সোমবার রাতে জেলা প্রশাসন সামগ্রিক গণনা ও ওজন শেষে দানবাক্স থেকে মোট ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ও ১ হাজার ৮৮ ভরি রুপা পাওয়ার তথ্য নিশ্চিত করেছে। ধর্মীয় প্রতিষ্ঠানে দানের ক্ষেত্রে অনন্য এই রেকর্ডের পাশাপাশি সিন্দুকগুলো থেকে পাওয়া গেছে বিশ্বের ১৭টি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

পাগলা মসজিদের দানবাক্সে ছয় বছরে মিলল দুই হাজার ভরির বেশি স্বর্ণ ও রুপা
ছবি - সংগৃহীত

নতুন এই হিসাব ও পূর্ববর্তী সঞ্চয় মিলিয়ে বর্তমানে পাগলা মসজিদের তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৩১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এর আগে ২০২০ সালের ১১ মার্চ দানবাক্স থেকে প্রাপ্ত ৪১৫ ভরি স্বর্ণ ও ১৬৪ ভরি রুপা নিলামে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়েছিল। সে সময় বিভিন্ন দেশের মুদ্রা রূপান্তর করে পাওয়া গিয়েছিল আরও ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, দানবাক্সে পাওয়া এসব স্বর্ণ ও রুপা সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। এছাড়া সংগৃহীত বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিনিময় হার অনুযায়ী দেশীয় মুদ্রায় রূপান্তর করে মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

এর আগে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা জুয়েলারি সমিতির ১০ সদস্যের একটি দল স্বর্ণ ও রুপার মান এবং ওজন নির্ধারণের কাজ সম্পন্ন করে। একই সঙ্গে রূপালী ব্যাংকের ১০ কর্মকর্তা বৈদেশিক মুদ্রাগুলো গণনা করেন। এ কার্যক্রমে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের চূড়ান্ত হিসাব অনুযায়ী, প্রাপ্ত বৈদেশিক মুদ্রার মধ্যে যুক্তরাষ্ট্রের ৮ হাজার ৫৭ ডলার, সৌদি আরবের ৫৭ হাজার ৪১৪ রিয়াল, মালয়েশিয়ার ২৯ হাজার ৬৬২ রিঙ্গিত এবং সংযুক্ত আরব আমিরাতের ১৪ হাজার ২৪০ দিরহাম রয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ৫ হাজার ২৪৫ ইউরো, যুক্তরাজ্যের ১ হাজার ২২০ পাউন্ড, ওমানের ৮৮৮ রিয়াল ৩৪৮ বাইসা, কাতারের ৭ হাজার ৯৭৩ রিয়াল, সিঙ্গাপুরের ১ হাজার ৭১৮ ডলার, কুয়েতের ৭৬৭ দশমিক ৫ দিনার, বাহরাইনের ৩৩৩ দিনার, অস্ট্রেলিয়ার ৫৫৫ ডলার, কানাডার ২৫ ডলার, মালদ্বীপের ৯০০ রুফিয়া, জর্ডানের ৯২ দিনার, ভারতের ৩৭ হাজার ৮৭৭ রুপি ও চীনের ৩০৫ ইউয়ান পাওয়া গেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.