আপনি পড়ছেন

বিদেশে বাংলাদেশ মিশনে দায়িত্বরত তিন নারী রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে একযোগে সচিব পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনীতি পরিচালনায় নারীদের এমন শীর্ষ পদে আসীন হওয়া পররাষ্ট্র সার্ভিসে নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা যোগ করেছে।

একযোগে সচিব হলেন তিন নারী কূটনীতিক
পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো

পদোন্নতি পাওয়া কূটনীতিকেরা হলেন ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার নওরীন আহসান, নিউ জিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের এবং নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।

সামিনা নাজ নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে দেশের প্রথম আবাসিক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ভিয়েতনাম এবং মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ২০১৩ সালে ভারতের মুম্বাইয়ে প্রথম ডেপুটি হাই কমিশনার হিসেবে যোগ দিয়ে কোনো নারী কূটনীতিকের নেতৃত্বে প্রথমবারের মতো একটি বাংলাদেশ মিশন চালুর ইতিহাস গড়েন তিনি। এর বাইরে হেগ, দিল্লি এবং নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনেও দায়িত্ব পালন করেন এই কূটনীতিক।

অন্যদিকে গ্রিসের এথেন্সে দায়িত্ব নেওয়ার আগে টানা চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন নাহিদা রহমান সুমনা। কূটনীতিক হিসেবে সুদীর্ঘ কর্মজীবনে তিনি ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন।

১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করা নওরীন আহসান পেশাগত জীবনে প্রিটোরিয়া, হেগ ও অটোয়ার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব সামলেছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.