তীব্র আর্থিক ঝুঁকির মুখে পড়েছে ইংলিশ ফুটবল এবং দেশটির বেশিরভাগ ক্লাবই এখন অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে রয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক ঐতিহাসিক প্রতিবেদনে এমন সতর্কবার্তা দিয়েছে ইংল্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট ফুটবল রেগুলেটর (আইএফআর)। সংস্থাটির মতে, ক্লাবগুলোর অর্থনৈতিক অবস্থা এখন মারাত্মকভাবে ঝুঁকির মুখে উন্মোচিত হয়েছে।

বড় ধরনের আর্থিক ঝুঁকিতে ইংলিশ ফুটবল
ইংলিশ ফুটবলের একটি ম্যাচের দৃশ্য

‘স্টেট অব দ্য গেম’ শীর্ষক ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ পাঁচটি লিগের ৯৪ শতাংশ ক্লাবই লোকসানের মুখে পড়েছে। একই সঙ্গে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) ও ন্যাশনাল লিগের ৬০ শতাংশেরও বেশি ক্লাব কার্যত দেউলিয়া হয়ে পড়েছে।

আইএফআর সতর্ক করে জানিয়েছে, ক্লাবগুলোতে ক্রমবর্ধমান ঋণ এবং মালিকদের জোগানো তহবিলের ওপর অতিরিক্ত নির্ভরতা একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এর ফলে ক্লাব ও তাদের সমর্থকরা চরম ঝুঁকিতে পড়ছেন।

প্রতিবেদনে দেখা গেছে, মালিকদের কাছ থেকে নতুন অর্থায়ন না পেলে ৬৬ শতাংশ ক্লাব ৯০ দিনের বেশি টিকে থাকতে পারবে না। এমনকি ২৯ শতাংশ ক্লাবের টিকে থাকার সক্ষমতা ৩০ দিনের বেশি নয়। এছাড়া প্রায় ৬০ শতাংশ ক্লাবের কোনো ধরনের ব্যবসায়িক পরিকল্পনা নেই।

বিবিসি স্পোর্টকে আইএফআরের চেয়ারম্যান ডেভিড কোগান বলেন, ‘বর্তমানে ১৭টি ক্লাবের আর্থিক লেনদেন এমন অবস্থায় রয়েছে যে খেলোয়াড়রা বিনামূল্যে খেললেও অন্যান্য খরচের ভারে ক্লাবগুলো বন্ধ হয়ে যাবে। এছাড়া ৩২টি ক্লাব কেবল ৩০ দিনের নগদ অর্থ হাতে নিয়ে পরিচালিত হচ্ছে। মাস শেষে মালিক যদি অর্থ না দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে ক্লাবগুলো পুরোপুরি বন্ধ হয়ে পড়বে।’

তিনি আরও জানান, ক্লাবগুলো আরও বড় ধরনের আর্থিক সংকটে পড়ার আগেই এই খাতে কার্যকর সংস্কার প্রয়োজন।

প্রতিবেদনে ইংলিশ ফুটবল কাঠামোর ভেতরের ক্রমবর্ধমান আর্থিক বৈষম্যের চিত্রও তুলে ধরা হয়। বর্তমানে প্রিমিয়ার লিগের একটি ক্লাবের গড় আয় দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপের ক্লাবের চেয়ে আট গুণেরও বেশি।

আইএফআর জানিয়েছে, প্রিমিয়ার লিগ থেকে অবনমিত ক্লাবের জন্য চালু থাকা প্যারাশুট পেমেন্ট ব্যবস্থা চ্যাম্পিয়নশিপের দলগুলোকে অতিরিক্ত অর্থ খরচে প্ররোচিত করছে। এর প্রভাব পড়ছে খেলোয়াড়দের বেতন বৃদ্ধির ওপর।

সংস্থাটি আরও সতর্ক করেছে, খেলোয়াড় কেনাবেচায় ক্রমবর্ধমান ঋণ, বকেয়া কিস্তি এবং দলবদলের অর্থায়ন ক্লাব, মালিক ও ঋণদাতাদের মধ্যে এমন এক আর্থিক যোগসূত্র তৈরি করছে, যা ফুটবলের এই সংকটকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।

ডেভিড কোগান বলেন, ‘ফুটবলের গত ১০০ বছরের ইতিহাসে কেউ বিশ্বাস করেনি যে খেলাটি সম্পূর্ণ সচ্ছল ও কার্যকর অর্থনৈতিক ভিত্তির ওপর পরিচালিত হচ্ছিল। তবে আমার মনে হয়, এখন ফুটবল বাণিজ্যে বিপুল পরিমাণ অর্থ জড়িয়ে পড়ায় চরম পরিস্থিতিগুলো আরও ভয়াবহ রূপ নিচ্ছে।’

আইএফআরের মতে, ইংলিশ ফুটবলের মূল ভিত্তি বর্তমানে তীব্র চাপের মুখে রয়েছে এবং এই সংকট উত্তরণে দ্রুত সংস্কার বাস্তবায়ন করা জরুরি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.