আপনি পড়ছেন

ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার নীতিগত ভিত্তি তৈরি এবং নীতিনির্ধারণে অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ত করতে একটি বিশেষ উপদেষ্টা পরিষদ গঠনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মূলত ভবিষ্যতে সম্ভাব্য ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি হিসেবে সাবেক আমলা, অর্থনীতিবিদ ও কূটনীতিকদের মেধা ও দিকনির্দেশনাকে কাজে লাগাতে এই রূপরেখা প্রস্তুত করা হচ্ছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দলটির অভ্যন্তরে এই বিষয়ে তৎপরতা বৃদ্ধি পায়।

উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ জামায়াতের
জামায়াতে ইসলামীর লোগো

দলটির বিদ্যমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী শপথধারী কর্মী বা ‘রুকন’ না হলে সরাসরি নেতৃত্বে আসার সুযোগ থাকে না। এই কাঠামোগত নিয়মের বাইরে থেকে যারা জামায়াতের রাজনৈতিক অবস্থানকে সমর্থন করেন, তাদের প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত করতেই এই বিকল্প পথ তৈরি করা হচ্ছে। প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে সাবেক আমলা, অর্থনীতিবিদ, কূটনীতিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ীদের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ এবং অমুসলিম প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

উপদেষ্টা পরিষদ গঠনের আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং পরবর্তী শুরার বৈঠকে এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা হওয়ার কথা রয়েছে।

দলীয় কার্যপদ্ধতি অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মজলিশে শুরার আসন্ন অধিবেশনে বিষয়টি এজেন্ডা হিসেবে উত্থাপনের এখতিয়ার রয়েছে জামায়াতের আমির শফিকুর রহমানের। সদস্য নির্বাচন, দায়িত্ব বণ্টন এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ার কাঠামো চূড়ান্ত হলে দলের গঠনতন্ত্রে নতুন ধারা বা উপধারা সংযোজন করে পরিষদটির সাংগঠনিক বৈধতা দেওয়া হবে।

উপদেষ্টা পরিষদ গঠনের পাশাপাশি বর্তমান বাস্তবতায় সাংগঠনিক কাঠামো ঢেলে সাজাতে জামায়াতের গঠনতন্ত্রে আরও কিছু সংস্কার আনা হচ্ছে। আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোসহ বিভিন্ন সাংগঠনিক ধারা পরিমার্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে এসব সংশোধনী মজলিশে শুরার চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দলীয় গঠনতন্ত্রে যুক্ত করা হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.