আপনি পড়ছেন

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণকালীন অর্থনৈতিক চাপ সামাল দিতে জাপান সরকারের ঋণে ২০২৯ সাল পর্যন্ত বিশেষ রেয়াতি সুবিধা বহাল রাখার প্রস্তাব দিতে যাচ্ছে বাংলাদেশ। উত্তরণকালীন সময়ে এই অর্থায়ন যাতে বাজারভিত্তিক চড়া ঋণে রূপ না নেয়, সে বিষয়েও টোকিওকে অনুরোধ জানাবে ঢাকা।

জাপানি ঋণে ২০২৯ পর্যন্ত রেয়াতি সুবিধা চায় বাংলাদেশ
বাংলাদেশ এবং জাপানের পতাকা

থাইল্যান্ডে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট শোহেই হারার সঙ্গে বৈঠকে এই বিষয়গুলো উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ সালের এপ্রিলে জাইকার সাধারণ স্থির সুদের হার ছিল শূন্য দশমিক ৭ শতাংশ। নতুন শর্তাবলিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫০ শতাংশে। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে জাপানি উন্নয়ন সহায়তার (ওডিএ) স্থির সুদহার পাঁচ গুণ বেড়েছে। এ ছাড়া প্রতি ছয় মাস পর পর সুদহার পুনর্নির্ধারণ করায় ব্যয় আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রূপান্তরকালীন ধাক্কা সামলাতে অন্তত ২০২৯ সাল পর্যন্ত বিশেষ ‘ট্রানজিশনাল কনসেশনাল উইন্ডো’ চালুর অনুরোধ জানাতে যাচ্ছে সরকার। এই ঋণের পরিশোধকাল ৩০ বছর এবং রেয়াতকাল ১০ বছর।

পরিবর্তনশীল সুদের (ফ্লোটিং রেট) ঋণের ঝুঁকি মোকাবিলায় সুদের সর্বোচ্চ সীমা বা ক্যাপ নির্ধারণের প্রস্তাবও দেবে বাংলাদেশ। বর্তমানে ছয় মাস মেয়াদি টোকিও টার্ম রিস্ক-ফ্রি রেটের (টিওআরএফ) সঙ্গে নির্ধারিত স্প্রেড যোগ হয়ে সুদহার দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৮০ শতাংশে, যা দীর্ঘমেয়াদি অবকাঠামো প্রকল্পে অনিশ্চয়তা তৈরি করছে। তাই প্রয়োজনে ভাসমান সুদকে স্থির হারে রূপান্তর অথবা উভয় পক্ষের মধ্যে ঝুঁকি ভাগাভাগির বিকল্প চালুর আহ্বান জানানো হবে।

প্রকল্পভিত্তিক ঋণের বাইরে গিয়ে নিয়মিত বাজেট সহায়তা ও নীতিভিত্তিক অর্থায়নের দীর্ঘমেয়াদি কাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে। একই সঙ্গে ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার মাতারবাড়ী আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি, কয়লা আমদানির সংকট ও সঞ্চালন লাইনের সীমাবদ্ধতা নিরসনে জাইকার জরুরি কারিগরি সহায়তা চাওয়া হবে।

ভবিষ্যতে জাইকার অর্থায়নে প্রকল্প বাছাইয়ে সতর্ক অবস্থান নিয়ে কেবল কর্মসংস্থান, উৎপাদন ও বেসরকারি বিনিয়োগ সহায়ক ‘কৌশলগত বিনিয়োগ পোর্টফোলিও’ গড়ে তুলতে চায় সরকার। তৈরি পোশাকের ওপর অতি-নির্ভরতা কমিয়ে ওষুধ, স্বাস্থ্যপ্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, বন্ড মার্কেট ও লজিস্টিকস খাতের বহুমুখীকরণেও জাপানের বাড়তি সহযোগিতা চাওয়া হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.