তারেক রহমান: তরুণদের কাছে নিজস্ব ঐতিহ্য তুলে ধরুন
প্রযুক্তির প্রভাবে নতুন প্রজন্ম ভিনদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হলেও নিজেদের হাজার বছরের ঐতিহ্য যেন হারিয়ে না যায়, তা নিশ্চিত করতে সংস্কৃতি মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। এর আগে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরিদর্শন করেন সরকারপ্রধান।

নতুন প্রজন্মের কাছে নিজস্ব কৃষ্টি উপস্থাপনের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি হাজার বছরের সমৃদ্ধ হলেও তা তরুণদের সামনে হয়তো যথাযথভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে না। আধুনিক প্রযুক্তির কল্যাণে বিদেশি সংস্কৃতির সংস্পর্শে আসা বা নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হওয়া স্বাভাবিক হলেও নিজস্ব সত্তা ভুলে যাওয়া যাবে না। তরুণদের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য কীভাবে আরও গ্রহণযোগ্যভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে ভাবার আহ্বান জানান তিনি।
শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে বিভিন্ন বাস্তবিক উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়ে সরকারপ্রধান ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে ঘরে ঘরে বই পৌঁছে দেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন। একই সঙ্গে পাঠচক্র ও বই পড়ার প্রতিযোগিতার মতো উদ্যোগ নেওয়ার পাশাপাশি সারা দেশের শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর পরামর্শ দেন তিনি।
সভায় ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত শীতকালীন সাংস্কৃতিক উৎসবের বিস্তৃত পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। লালন উৎসব ও নজরুলবর্ষ উদযাপনের পাশাপাশি এ আয়োজনে গ্রামীণ সংস্কৃতি, নৌকাবাইচ, সার্কাস, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে উৎসবের কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, জুলাই জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্রসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অবহিত করেন। উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সবার নির্দিষ্ট যোগ্যতা রয়েছে এবং নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রত্যাশিত দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.