কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির মাধ্যমে শিশুদের ঝুঁকির মুখে ফেলা এবং নিরাপত্তা নিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য। বুধবার অঙ্গরাজ্যগুলো তাদের নিজ নিজ আদালতে এসব মামলা দায়ের করে।

ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
স্মার্টফোনের পর্দায় ওপেনএআই ও চ্যাটজিপিটির লোগো

বুধবার এক সংবাদ সম্মেলনে আইওয়া, কানসাস, নেব্রাস্কা এবং ওয়েস্ট ভার্জিনিয়া তাদের আইনি পদক্ষেপের কথা ঘোষণা করে। অন্যদিকে আরকানসাস, অ্যারিজোনা, আইডাহো এবং মন্টানা নিজ নিজ অঙ্গরাজ্যের আদালতে আলাদাভাবে মামলা দায়ের করেছে।

আইওয়ার অ্যাটর্নি জেনারেল ব্রেনা বার্ড তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘ওপেনএআই শিশুদের ক্ষতি করছে এবং তারা আইওয়াবাসীর কাছে মিথ্যা বলছে।’ তিনি আরও বলেন, ‘ওপেনএআই দাবি করে যে চ্যাটজিপিটি নিরাপদ; অথচ এটি বিপজ্জনক চিকিৎসা পরামর্শ দিচ্ছে, অন্যদের ক্ষতি করতে মানুষকে উৎসাহিত করছে এবং মানুষকে আত্মহত্যা করতে প্ররোচিত করছে—আর এসবই করছে ভুয়া বন্ধু সাজার ভান করে।’ এই মামলার মূল লক্ষ্য শিশুদের সুরক্ষা দেওয়া এবং অঙ্গরাজ্যের আইনের আওতায় ওপেনএআইকে জবাবদিহিতার মুখোমুখি করা বলে তিনি উল্লেখ করেন।

প্রতিষ্ঠানটি শিশুদের বিপদে ফেলছে, অভিভাবকদের বিভ্রান্ত করছে এবং ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ওয়েস্ট ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জেবি ম্যাককাসকি। তিনি বলেন, ‘শিশুদের সুরক্ষায় যা কিছু করা সম্ভব, আমাদের তার সবই করতে হবে।’ তিনি জানান, আত্মহত্যা, স্কুলে বন্দুক হামলা এবং নিজের ক্ষতি করার মতো সংবেদনশীল বিষয়ের কথোপকথন ঠেকাতে চ্যাটবটটিতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার ঘাটতি রয়েছে।

নেব্রাস্কার অ্যাটর্নি জেনারেল মাইক হিলগার্স অভিযোগ করেন, গুরুতর ত্রুটির কারণে চ্যাটজিপিটি আত্মহত্যা, সহিংসতা ও অন্যান্য ক্ষতির কারণ হওয়া সত্ত্বেও ওপেনএআই এটিকে অপ্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ হিসেবে প্রচার করেছে। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হিলগার্স বলেন, ‘এই মামলার মাধ্যমে নেব্রাস্কার আইনের আওতায় ওপেনএআইকেও অন্য যেকোনো প্রতিষ্ঠানের মতো একই মানদণ্ডের মুখোমুখি করা হচ্ছে।’

অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলদের দাবি, বিপজ্জনক ও বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা এবং ওপেনএআইকে স্থানীয় ভোক্তা সুরক্ষা আইন মেনে চলতে বাধ্য করাই এসব মামলার মূল উদ্দেশ্য।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.